ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম
Why this classification
This is a single, concrete attack that happened on 12 October 2026 in Jhenaidah, Bangladesh. A group ambushed a former police officer and a local weavers' wing leader with sharp weapons and sticks, leaving both injured and hospitalised, so it counts as violence. No deaths were reported, and the attackers' identity and motive are not stated.
Killed
0
Injured
2
Summary
ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নে সোমবার (১২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত সাবেক পুলিশ সদস্য আবদুল খালেক ও তাঁতী দলের সাধারণ সম্পাদক মোজাহার মোল্লাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নে সাবেক এক পুলিশ সদস্য এবং স্থানীয় তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মধুপুর চৌরাস্তা বাজার থেকে নিজ গ্রাম হাজরাতলায় ফেরার পথে তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—হাজরাতলা গ্রামের মৃত ইসহাক বিশ্বাসের ছেলে সাবেক পুলিশ সদস্য মো. আবদুল খালেক (৬২) এবং একই এলাকার ইশারত মোল্লার ছেলে মো. মোজাহার মোল্লা (৫০)। মোজাহার মোল্লা কালিচরণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরকাষ্টসাগরা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘বাজার থেকে বাড়ি ফেরার পথে দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঝিনাইদহে সাবেক স্ত্রী ও স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পলাশ হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের একটি চক্ষু হাসপাতালে কর্মরত বলে জানা গেছে। অভিযোগকারীর পরিচয় একজন স্কুলশিক্ষিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে পলাশ ও ভুক্তভোগী নারীর বিয়ে হয়। প্রায় ছয় বছর সংসার করার পর গত ২১ ফেব্রুয়ারি পলাশ তাকে তালাকের নোটিশ পাঠান। তাদের সংসারে দুই বছর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ভুক্তভোগী এজাহারে আরও অভিযোগ করেন, কন্যাসন্তানের সঙ্গে দেখা করার কথা বলে পলাশ প্রায়ই ঝিনাইদহ শহরের পাগলাকানায় বেকাব্রিজ-সংলগ্ন একটি ভাড়া বাসায় যেতেন। সেখানে তিনি ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে ভুক্তভোগী তার শিশুকন্যাকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। এ সময় পলাশ কৌশলে সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগকারীর দাবি। পরে ভুক্তভোগী তার অভিভাবক ও স্বজনদের সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ অভিযুক্ত পলাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সম্রাট হোসেন/এএমকে
ঝিনাইদহে নারী ধর্ষণে সাবেক স্বামী কারাগারে
ঝিনাইদহে নারী ধর্ষণে সাবেক স্বামী কারাগারে Advertisement ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ তালাক দেওয়া স্কুল শিক্ষিকা স্ত্রী ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার পলাশ হোসেন জেলার শৈলকূপা উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা। শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কাজ করে সে। খবর নিশ্চিত করেছেন সদর থানার ওসি আসাদুজ্জামান। পুলিশ জানায়, পরিবারের সম্মতিতে পলাশ হোসেনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারিতে ছয় বছর সংসার করার পর দুই বছর তিন মাস বয়সি এক কন্যাসন্তানসহ (ওয়াজিহা) তাকে তালাক দেয় পলাশ। ১১ অক্টোবর রাতে কৌশলে পলাশ ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এই ঘটনায় ১২ অক্টোবর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
