অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া
Why this classification
This is a single concrete incident on 5 April 2026 in Pirganj, Thakurgaon, where a crowd severely beat a husband and wife over an alleged jewellery theft from a child. The husband's head was shaved, and the wife was found injured and taken away by police.
Killed
0
Injured
2
Summary
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে ৫ এপ্রিল ২০২৬ (রোববার) বিকালে শিশুর রুপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্থানীয় জনতা স্বামী-স্ত্রী রুপালী আক্তার ও ইমরান আলীকে গণপিটুনি দেয় এবং ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেয়। পুলিশ আহত রুপালীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়, ইমরান পালিয়ে যান।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া
অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া Advertisement ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন। সংগৃহীত ছবি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে খেলার ছলে এক শিশুর রুপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় অভিযুক্ত স্বামী ইমরান আলীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুপালী আক্তারকে আটক করলেও কৌশলে পালিয়ে যান ইমরান। রোববার (৫ এপ্রিল) বিকালে পৌর শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুপালী আক্তার ও তার স্বামী ইমরান আলীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে টিএন্ডটি এলাকার রাস্তায় ৭ বছরের এক শিশু খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুপালী আক্তার কৌশলে শিশুটির পা থেকে রুপার নুপুর খুলে নেন। এরপর কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে রুপালীকে হাতেনাতে ধরে ফেলেন এবং পার্শ্ববর্তী একটি স্কুলের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে শুরু করেন। ঘটনার এক পর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে স্বামী ইমরান আলী এগিয়ে এলে জনরোষের শিকার হন তিনি। উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন এবং তাকেও মারধর করেন। স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার সংবাদ পেয়ে কৌশলে সরে পড়েন ইমরান। তবে পুলিশ আহত অবস্থায় রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপালী ও ইমরানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইমরান সম্প্রতি একটি মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন। তিনি আরও জানান, শিশুটির অলঙ্কার চুরির ঘটনায় রুপালী আক্তারের নামে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
