হকার্স সমিতিতে ফাঁকা গুলি হামলায় আহত ৩

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is classified as political violence because it involved a group led by a political leader using firearms and physical force to seize control of an organization.

Reported by:JugantorSingle source
31/07/26•Motijheel

Killed

0

Injured

3

Summary

মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী ওলামা লীগের নেতা মুমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় ৩ জন সাংবাদিক আহত হয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

Muminul IslamJahangirAmjadMasud

Affected infrastructure

Dhaka Newspaper Hawkers Multipurpose Cooperative Society Ltd. office

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/08/26open original ↗

হকার্স সমিতিতে ফাঁকা গুলি হামলায় আহত ৩

হকার্স সমিতিতে ফাঁকা গুলি হামলায় আহত ৩ Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ফাঁকা গুলি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দৈনিক বাংলা মোড়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যালয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে পত্রিকা বিক্রির অর্থের হিসাব-নিকাশ চলছিল। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল সেখানে প্রবেশ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দিতে গেলে কার্যালয়ের থাকা তিনজন আহত হন। হামলায় ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি জাহাঙ্গীর, নয়া দিগন্তের প্রতিনিধি আমজাদ এবং মাসুদ আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ের নিয়ন্ত্রণ ইউসুফ ও সরোয়ার গ্রুপের হাতে রয়েছে। শুক্রবারের হামলার পেছনে কার্যালয়ের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের রয়েছে বলে ধারণা করা হচ্ছে।