বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, এক নারী হেফাজতে

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Bogura. Parties reported: Chhatra Dal. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:Prothom AloSamakalJugantorDhaka PostCorroborated · 4 sources
23/07/26•Chalitabari, Bogra Sadar

Killed

1

Injured

0

Summary

বগুড়া সদর উপজেলায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ছাত্রদলের সাবেক নেতা আতিকুর রহমান সাগর মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২০২৬ সালের ২৩ জুলাই রাতে এ ঘটনা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 8

Parties involved

Chhatra Dal

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 24/07/26open original ↗

বাড়িতে ঢুকে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা

সারাদেশ বাড়িতে ঢুকে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা যশোরে ১৪ মামলার আসামি জিতুকে কুপিয়ে হত্যা × সমকাল ডেস্ক প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১১:২৪ | প্রিন্ট সংস্করণ - অ + বগুড়ায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে আতিকুর রহমান সাগর (২৭) নামের সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া যশোর জেলার মনিরামপুর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। বগুড়ায় নিহত সাগর শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং সর্বশেষ যুবদলের কর্মী ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাগরের চাচাতো ভাই জুলহাস হোসেনের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে তাঁর বিরোধ চলছিল। সাগর তাঁর স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। বুধবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মারজিয়া খাতুন বাইরে হইচই শুনে ঘর থেকে বের হয়ে দেখতে পান, জুলহাসের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দৌড়ে পালানোর চেষ্টা করলে সাগর রাস্তায় পড়ে যান। পরিবারের লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যশোরে ১৪ মামলার আসামি জিতুকে কুপিয়ে হত্যা যশোরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বৃহস্পতিবার ভোরে নড়াইলে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। কারচালকের ঘুসিতে অটোরিকশাচালক নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রাইভেটকার চালকের মারধরে অটোরিকশাচালক রফিকুল ইসলাম হাওলাদার ওরফে মাকসুদ (৪৫) নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুল এলাকায় এ ঘটনা ঘটে। রাইয়ান সিএনজি পাম্পের সামনে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে কারচালক নাদিম হোসেন (৫০) অটোরিকশাচালক রফিকুলকে বেধড়ক কিল-ঘুসি মারেন। রফিকুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনিরামপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার যশোরের মনিরামপুরে নিখোঁজের দুই দিন পর পারখাজুরা বাঁওড় থেকে মহসিন আলী মোল্যা (২৪) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহসিন উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহিদ মোল্যার ছেলে। পুলিশের ধারণা, ভাড়ায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা মহসিনকে হত্যা করে মরদেহ বাঁওড়ে ফেলে রেখে ভ্যান ও মোবাইল নিয়ে গেছে। (তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধি) বিষয় : হত্যা আরও পড়ুন মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ইলিশ আহরণ কাগজে তিন গুণ, বাস্তবে মিলছে না বিদ্যালয় চলাকালেই কোচিং, শ্রেণিকক্ষে নেই শিক্ষার্থী ঢলের পানিতে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগ সর্বশেষ মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতির পদত্যাগ, দেখালেন অসুস্থতা ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই ইলিশ আহরণ কাগজে তিন গুণ, বাস্তবে মিলছে না ভারতে শিক্ষার্থীরা অনড়, ২৪ ঘণ্টার আলটিমেটাম গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন রুনা লায়লার গানে স্মরণীয় সন্ধ্যা আরও পড়ুন ×

Source 2: Dhaka Post · 23/07/26open original ↗

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) নামে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মন্ডল বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মন্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মন্ডলের বিরোধ চলছিল। তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে তার শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হইচই শুনে তার স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন। তখন সাগরের জেঠাতো ভাই জুলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মারজিয়া খাতুন বলেন, স্বামীকে বাঁচাতে আমি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা আমাকেও হুমকি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময়ও দুর্বৃত্তরা মানিকচকের শাওনের বাড়ির দিকে আমাদের পিছু নেয় এবং ভয়ভীতি দেখায়। পরে প্রতিবেশীর বাড়ির গলি থেকে সাগরকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা সাজেদা বেগম বলেন, আমার ছেলেকে খুব নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় আমার ছেলে পানির জন্য ছটফট করলেও খুনিরা তাকে একফোঁটা পানিও দেয়নি। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, রাতেই আমরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে সাগর মন্ডলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিহত সাগর মন্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আব্দুল মোমিন/আরকে

Source 3: Jugantor · 26/07/26open original ↗

বাঘায় হামলায় একজন নিহত অভিযুক্ত আটক

জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধ বাঘায় হামলায় একজন নিহত অভিযুক্ত আটক Advertisement বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে শাহার উদ্দিন ঝুন্টু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঝুন্টু নিশ্চিন্তিপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে। আবুল কালাম একই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। জানা যায়, জমি বন্ধকের টাকা লেনদেনকে কেন্দ্র করে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় আবুল কালামের হামলায় শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে।

Source 4: Prothom Alo · 23/07/26open original ↗

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, এক নারী হেফাজতে

আতিকুর রহমান সাগর মণ্ডলছবি: সংগৃহীত বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় ছাত্রদলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আতিকুর রহমান সাগর মণ্ডল (২৬) সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। নিহত সাগরের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। স্বামীকে হাসপাতালে নেওয়ার সময় মানিকচক এলাকায় দুর্বৃত্তরা পথরোধ করে ভয়ভীতি দেখায়। এতে হাসপাতালে নিতে দেরি হয়, স্বামী মারা যান। মারজিয়া খাতুন, নিহতের স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মণ্ডলের বিরোধ চলছিল। কয়েক বছর ধরে তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। বুধবার রাত দুইটার দিকে সাগর বাড়ির উঠানে ছিলেন। হঠাৎ বাইরে হট্টগোল শুনে তাঁর স্ত্রী ঘর থেকে বের হন। নিহতের স্ত্রী মারজিয়া খাতুন বলেন, সাগরের চাচাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের রাস্তায় তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বিরুদ্ধে ছয়টি মামলা আছে বলে জানান বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী। মারজিয়া খাতুনের দাবি, স্বামীকে হাসপাতালে নেওয়ার সময় মানিকচক এলাকায় দুর্বৃত্তরা পথরোধ করে তাদের ভয়ভীতি দেখায়। এতে হাসপাতালে নিতে দেরি হয় এবং তাঁর স্বামী মারা যান। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিকুর রহমান সাগর মণ্ডলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন অপরাধবগুড়াবগুড়া সদররাজশাহী বিভাগহত্যা