মহিলা কারাগার থেকে বন্দি পালা, ৭ কর্মকর্তা বরখাস্ত

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a recent (within 14 days) vandalism incident (prison wall broken) in Gazipur, Bangladesh, which meets the violence definition and all decision_trace flags are true, so is_political_violence is set to true despite the underlying category being Criminal Violence.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
16/07/26•কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার

Killed

0

Injured

0

Summary

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা নামের বন্দি দেওয়াল টপকে পালিয়ে যায়। দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Law Enforcement

Other actors

রিম্পামেট্রন লায়লা আনজুমান সুমিমেরিনারেহেনাশায়লাশারমিনজেমিআসমামো. জান্নাতুল ফরহাদসিনিয়র জেল সুপার

Affected infrastructure

দেওয়াল

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 18/07/26open original ↗

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দির পলায়ন

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে মোছা. রিম্পা (২১) নামে এক আসামি পালিয়ে গেছেন। ওই আসামিকে খুঁজতে পুলিশের একাধিক টিম ২৪ ঘণ্টা ধরে তৎপরতা চালাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে রিম্পা নামে একজন আসামি গতকাল রাতে পালিয়েছেন। আজ বিকেলে কারা কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই আসামি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজা প্রাপ্ত বন্দি। কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মোছা. রিম্পা নামে ওই আসামিকে হঠাৎ খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভেতরে তল্লাশি চালায়। কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী ও মেট্রন কারাগার নিয়ন্ত্রণ করেন৷ তাদের সঙ্গ দেওয়া তিনজন আসামিকে সময় অনুযায়ী বিকেল ৫টার মধ্যে লকআপে করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে সেই নিয়ম পালন করা হয়নি। এই সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্প দেওয়াল টপকিয়ে পালিয়ে যান। পরে কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ওই আসামির পালিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত আছি। পরে বিষয়টি বিস্তারিত জানানো হবে। আশিকুর রহমান/এমএন

Source 2: Jugantor · 18/07/26open original ↗

মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত Advertisement যুগান্তর প্রতিবেদন, গাজীপুর প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম ফাইল ছবি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেওয়াল টপকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) সাতজনকে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। কারাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে রিম্পা নামে এক আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন৷ তাদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুয়ায়ী বিকাল ৫টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেনি৷ এই সুযোগে তিন মাস সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকে পালিয়ে যায়৷ এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা করেন৷ এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।