দুর্বৃত্তের আগুনে বসতঘরের সঙ্গে পুড়ল পূজার আনন্দ
Why this classification
প্রবন্ধে রাউজানের দুই পরিবারের বাড়িতে ইচ্ছাকৃতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়ে সম্পত্তি ধ্বংসের বর্ণনা রয়েছে, যা শারীরিক ধ্বংসের (অগ্নিসংযোগ) অন্তর্ভুক্ত এবং ঘটনার স্থান বাংলাদেশে, তাই এটি বৈধ হিংসা হিসেবে গণ্য করা হয়েছে।
Killed
0
Injured
0
Summary
(রোববার) রাউজানের ডাবুয়া ইউনিয়নের রাম দয়াল মাঝির বাড়িতে দুই পরিবারের বসতঘর আগুনে পুড়ে গিয়ে নগদ, সোনা, গরু ও নতুন কাপড়সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কোনো প্রাণহানি রিপোর্ট করা হয়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
স্বর্ণ-টাকা লুটের পর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেল ডাকাতরা
স্বর্ণ-টাকা লুটের পর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেল ডাকাতরা ফাইল ছবি সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২০:৫৭ চট্টগ্রামের সীতাকুণ্ডে একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও সাত লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। এ সময় তারা বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায়। গতকাল রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির বিপরীত দিকে অবস্থিত বাড়িতে এই ডাকাতি হয়। বাড়িটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরীর। তিনি বলেন, রাত আনুমানিক ৩টার দিকে তাঁর বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাতরা। তারা বাড়ির পেছনের ব্যালকনির গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। পরে পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে হাত-মুখ বেঁধে ফেলে। তাদের সবাইকে জিম্মি করে লকার ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরী আরও বলেন, ‘ডাকাতির সময় আমি পাশের রুমে ছিলাম। সে জন্য আমি জানতে পারিনি। তবে ডাকাত দল চলে যাওয়ার পর জানতে পেরেছি। ডাকাতরা সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে।’ সীতাকুণ্ড মডেল থানায় ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর ডাকাতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্বৃত্তের আগুনে বসতঘরের সঙ্গে পুড়ল পূজার আনন্দ
দুর্গাপূজার আনন্দে মেতে ওঠার আগেই আগুনে পুড়ে ছাই হয়েছে চট্টগ্রামের রাউজানের দুই পরিবারের বসতঘর। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, দুটি গরু ও পূজার জন্য কেনা নতুন কাপড়সহ পুড়ে গেছে সবকিছু। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গতকাল (রোববার) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাম দয়াল মাঝির বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নারায়ণ চৌধুরী ও বিজয় চৌধুরীর অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বসতঘরে আগুন দিয়েছে। নারায়ণ চৌধুরী বলেন, ‘আমাদের দুটি ঘর পুড়ে শেষ হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, পূজার জন্য কেনা কাপড়সহ সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই আমরা নিঃস্ব হয়ে গেছি।’ বিজয় চৌধুরী জানান, তাদের ঘর ও পাশের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। একই সময়ে আরেকটি বাড়িতেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ ৩০ হাজার টাকা, আসবাবপত্র ও দুটি গরুসহ অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পূজাকে ঘিরে যখন দুই পরিবারে চলছিল উৎসবের প্রস্তুতি, তখন আগুনে সব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। পূজার জন্য কেনা নতুন কাপড় থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সামগ্রী, কিছুই রক্ষা করা যায়নি। উৎসবের আনন্দের বদলে এখন তাদের চোখেমুখে সর্বস্ব হারানোর বেদনা। কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। রাউজান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন ঢাকা পোস্টকে বলেন, রাত তিনটার দিকে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। আমরা গিয়ে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। একাধিক জায়গায় আগুন থাকায় নেভাতে সময় লেগেছে। ভিক্টিমের দাবি, কেউ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আরএমএন/আরএফ
