বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
Why this classification
প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে, পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে; এটি শারীরিক সংঘর্ষের স্পষ্ট উদাহরণ, তাই হিংসা হিসেবে স্বীকৃত।
Killed
0
Injured
0
Summary
গাজীপুরের শ্রীপুরে বেকার বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ছবি: সমকাল গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১২:১৯ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর গত মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু নির্ধারিত সময়ে বেতন দেওয়া হয়নি। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করে। এর মধ্যে আজ বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা অবরোধ অব্যাহত রাখায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়। - বিষয় : - গাজীপুর - সড়ক অবরোধ - পোশাক শ্রমিক
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় কিশোর গ্যাং নেতা সারোয়ার হোসেন হৃদয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন শুভ আহমেদ (১৮) ও মো. ইয়াসিন (১৮)। হৃদয়ের বয়স ১৯ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাদক সেবন ও কারবারের খবর পেয়ে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। তাঁদের পুলিশ ফাঁড়ির একটি তালাবদ্ধ কক্ষে রাখা হয়। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে ফাঁড়িতে হামলা চালান। তাঁরা ওই কক্ষে এলোপাতাড়ি কোপ দিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক হামলার শিকার হন। এতে তাঁরা আহত হন। এ ঘটনায় রাতেই রেলওয়ে পুলিশ মামলা করে। পরে গাজীপুর সদর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। সদর থানা-পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কিশোর গ্যাং নেতা হৃদয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী. গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের হুমকির কারণে দুদিন ঘরবন্দি থাকার পর স্বজনদের
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায়ছবি: প্রথম আলো গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে শিল্প পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এমসি বাজার ইউনিয়ন মোড় এলাকার সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিক। তাঁরা সকাল সাড়ে আটটা থেকে মহাসড়ক অবরোধ করেন। এর আগে গতকাল বুধবার দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তাঁরা। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক হাজারের বেশি শ্রমিক আজ সকালে কারখানায় গিয়ে জানতে পারেন, বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর তাঁরা মহাসড়কে এসে অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর সকাল নয়টার দিকে শিল্প পুলিশের সদস্যরা তাঁদের সরে যেতে অনুরোধ করেন। শ্রমিকেরা না সরলে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর শ্রমিকেরা সড়ক ছেড়ে ছত্রভঙ্গ হয়ে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আবার বিচ্ছিন্নভাবে কারখানার সামনে জড়ো হতে থাকেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রমিকেরা আবার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আজ সকালে কারখানায় গিয়ে সাধারণ ছুটির কথা জানতে পেরে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। তারিকুল ইসলাম, শ্রমিক কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন বলেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। শ্রমিকেরা কর্মবিরতি করে প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত বেতন মেলেনি। গতকাল বুধবার বেলা ১১টায় বেতনের দাবিতে শ্রমিকেরা এমসি বাজার-শুপল্লী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ বিকেলের মধ্যে বেতন দেওয়ার নতুন সময় ঘোষণা করে। কিন্তু সেদিনও বেতন দেওয়া হয়নি। শ্রমিক তারিকুল ইসলামের ভাষ্য, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা আবার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আজ সকালে কারখানায় গিয়ে সাধারণ ছুটির কথা জানতে পেরে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকেরা সড়কে যাওয়ার পর পুলিশ তাঁদের ওপর গ্রেনেড ছোড়ে বলে দাবি করেন নারী শ্রমিক সাবিনা ইয়াসমিন। তিনি দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। আধা ঘণ্টার মতো শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক থেকে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। মো. কামরুজ্জামান, ওসি, মাওনা হাইওয়ে থানা মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আধা ঘণ্টার মতো শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক থেকে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল বলে প্রথম আলোকে জানান গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি বলেন, শ্রমিকেরা এরপরও অবরোধ চালিয়ে যান। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। গতকাল কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. ফরহাদ জানিয়েছিলেন, বিভিন্ন জটিলতার কারণে সেপ্টেম্বরের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। মালিকের সঙ্গে যোগাযোগ করে বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। তবে আজ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শ্রীপুরপুলিশশ্রমিকগাজীপুরঅবরোধঢাকা বিভাগমহাসড়ক
