পঞ্চগড়ে ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে ইউএনও হামলার শিকার
Why this classification
This incident was classified as criminal violence in Panchagarh. Parties reported: Upazila Administration, Local Mob. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
2
Summary
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (5 sources)
তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা
তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা শৃঙ্খলা ফেরাতে জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে ইউএনও। ছবি:ভিডিও থেকে নেওয়া পঞ্চগড় ও দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৮:২৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ০৮:২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানা গেছে। এ ঘটনায় ওই আনসার সদস্য আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, জ্বালানি তেল নিতে সকালেই 'মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে' মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। কিন্তু লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। যাদের বৈধ কাগজপত্র ছিল তারা তেল নিতে পারছিলেন না। এক পর্যায়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি জানায়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান ইউএনও সবুজ কুমার বসাক। তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগ করার নির্দেশ দেন। পরে দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন। এরপর হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল তেল পাম্পে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন ইউএনও। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ বিষয়ে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাগজপত্রবিহীন চালকদের লাইন ছাড়তে বলায় এবং দুইজনকে জরিমানা করায় হামলার ঘটনা ঘটে। আমার নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ থাকবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তাঁর সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানা গেছে। এই ঘটনায় ওই আনসার সদস্য আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। জানা গেছে, জ্বালানি তেল সংগ্রহের জন্য ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বৈধ কাগজপত্র থাকা চালকেরা তেল পাচ্ছিলেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ ইউএনওকে জানালে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও সবুজ কুমার বসাক ঘটনাস্থলে পৌঁছে ঘোষণা করেন, যাঁদের কাছে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র নেই, তাঁরা যেন লাইন ত্যাগ করেন। এ সময় কাগজপত্র না থাকায় দুজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করার পরপরই হঠাৎ অপর দিক থেকে শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা আনসার সদস্যের ওপর চড়াও হয় এবং তাঁর সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও স্থানীয় লোকজনের সহায়তায় দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিরাপদে উপজেলায় নিয়ে আসে। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ‘আজ উপজেলায় তিনটি পাম্পে তেল দেওয়ার কথা ছিল। এই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে আমি সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্রবিহীন মোটরসাইকেলচালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বডিগার্ডের (আনসার সদস্য) অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে আমার বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, ‘বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সে সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। উত্তেজিত জনতার তাড়া খেয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ফিলিং স্টেশনটিতে তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি তৈরি হয়। তবে লাইনে থাকা অনেক চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বৈধ কাগজপত্র থাকা চালকেরা তেল পেতে সমস্যায় পড়েন এবং পরিস্থিতি ক্রমেই বিশৃঙ্খল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও সবুজ কুমার বসাক ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে নির্দেশ দেন। এ সময় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানা করার কিছুক্ষণ পরই শতাধিক লোকের একটি মিছিল ঘটনাস্থলে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর বডিগার্ড তৈবুল (৪৩)-এর ওপর চড়াও হয়ে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিতে তিনি আহত হন। পরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনও স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়। ইউএনও সবুজ কুমার বসাক বলেন, উপজেলার তিনটি পাম্পে আজ তেল দেওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাগজপত্র ছাড়া চালকদের লাইন থেকে সরে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় একদল লোক মিছিল নিয়ে এসে হামলা চালায়। তারা আমার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নুর হাসান/এমএএস
পাম্পে জরিমানা করায় ইউএনওর ওপর হামলা
পাম্পে জরিমানা করায় ইউএনওর ওপর হামলা Advertisement পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জে পাম্পে দায়িত্ব পালনকালে ইউএনওর ওপর হামলা হয়েছে। শনিবার দুপুরে মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় ২ জন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫শ টাকা করে জরিমানা করেন। এ সময় লাইনে অপেক্ষামান ৪০/৫০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ মোটরসাইকেল চালকদের কয়েকজন ইউএনও এবং সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। এ সময় তারা আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিলঘুসি দিয়ে তার সঙ্গে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কয়েকজন ইউএনওকে পাম্পের পার্শ্ববর্তী একটি বাড়িতে সরিয়ে নেয়। খবর পেয়ে ওসি সেলিম মালিক অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজ কুমার বসাক বলেন, কিছু বুঝে উঠার আগেই তারা আচমকা হামলা চালায়।
পঞ্চগড়ে ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে ইউএনও হামলার শিকার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় আহত হন আনসার সদস্য তৈবুল ইসলাম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ইউএনও সবুজ কুমার বসাক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল থেকে উপজেলার তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের কথা ছিল। দুপুরে আমি এসব ফিলিং স্টেশনগুলো পরিদর্শনে বের হই। এ সময় খবর পাই, ভাউলাগঞ্জের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার কারণে এখনো জ্বালানি তেল বিতরণ শুরু হয়নি। পরে সেখানে গিয়ে দেখি, মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন (সারি)। কেউ কেউ আবার ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি তেল দাবি করছেন। পরে আমি লাইনের (সারির) শেষ মাথায় গিয়ে যাঁদের ফুয়েল কার্ড নেই, তাঁদের চলে যেতে বলি। এ সময় কেউ কেউ চলেও যান। পরে সেখানে থাকা এক মোটরসাইকেল আরোহীর ফুয়েল কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ কোনো কাগজপত্র না থাকায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করি। এর কিছুক্ষণের মধ্যেই কিছুটা দূর থেকে একদল লোক মিছিলের মতো করে আমাদের দিকে তেড়ে এসে আমাদের ওপর হামলা চালান। এ সময় আমার নিরাপত্তার দায়িত্বে থাকা তৈবুল ইসলাম নামের একজন আনসার সদস্য আহত হন। স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাকে রক্ষা করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে নিরাপদে রাখেন। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আহত আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ ইউএনও সবুজ কুমার বসাক আরও বলেন, ‘এ হামলা আমার কাছে পূর্বপরিকল্পিত মনে হয়েছে। কারণ, তাঁদের সঙ্গে কোনো বাগ্বিতণ্ডা বা কথা-কাটাকাটি—কোনোটাই হয়নি। হঠাৎই একদল মানুষ তেড়ে এসে হামলা করেছেন। এমনকি ওই সময় যাঁরা ভিডিও করেছেন, তাঁদের কারও কারও কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে হামলাকারীরা ডিলিট করেছে বলে শুনেছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মলিক বলেন, ‘খবর পেয়ে ওই ফিলিং স্টেশনের পাশের একটি বাড়ি থেকে ইউএনও মহোদয়কে নিরাপদে উদ্ধার করি। এর আগে কিছু লোক তাঁদের ওপর হামলা করে ইউএনও মহোদয়কেও ধস্তাধস্তি করেছে বলে জেনেছি। এ ঘটনার পর ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল বিতরণ বন্ধ রাখা হয়েছে।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন রংপুর বিভাগদেবীগঞ্জপঞ্চগড়
