খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ
Why this classification
A 50-year-old man allegedly lured a six-year-old child with a promise of a toy, took her to a nearby garden, and raped her, leaving her seriously ill. This is a single, specific, recent act of sexual violence in Barisal district, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
বরিশালের কাজীরহাট থানার একটি গ্রামে ১০ জুন ২০২৬ (বুধবার) বিকেলে খেলনা দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত এনায়েত খান (৫০) ঘটনার পর বিষয়টি টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ
খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ Advertisement মুলাদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম বরিশালের মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত এনায়েত খান (৫০) স্থানীয়দের ম্যানেজ করে বিষয়টি রফাদফার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যর্থ হয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে কাজীরহাট থানা পুলিশ। এর আগে বুধবার (১০ জুন) বিকাল ৩টার দিকে কাজীরহাট থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে কাজীরহাট থানায় মামলা করেছেন। মামলায় ওই এলাকার আক্কেল আলী খানের ছেলে এনায়েত খানকে (৫০) আসামি করা হয়েছে। স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশুটির মা কাজে বাইরে যান। এ সময় বিকাল ৩টার দিকে এনায়েত খান শিশুটিকে খেলনা দেওয়ার কথা বলে বাইরে ডেকে নেন। পরে জোরপূর্বক পার্শ্ববর্তী বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে চলে যান তিনি। পরে শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে তাকে খুঁজে পান এবং বিকাল ৫টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় বিষয়টি জানাজানি হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশে খবর দিতে এবং বরিশালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। তবে শিশুটির অভিভাবকরা লোকলজ্জার ভয়ে শুরুতে থানায় অভিযোগ করতে রাজি হননি। এদিকে বুধবার রাতে এনায়েত খান স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি টাকা-পয়সা দিয়ে মীমাংসার চেষ্টা করেন বলেও জানা যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে কাজীরহাট থানা পুলিশ শিশুটিকে অভিভাবকসহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর শিশুটির দাদা বাদী হয়ে এনায়েত খানকে আসামি করে মামলা করেন। কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
