জিহাদ হত্যা মামলার প্রধান আসামি টিকটকার আঁখি গ্রেফতার
Why this classification
The article reports a specific murder: a man's throat-slit body was found in a rented house in Ramu on 4 March 2026, which is within the 14-day window. The reported police-stated motive is a family dispute, and the arrest of the wife is only follow-up to that killing.
Killed
1
Injured
0
Summary
৪ মার্চ ২০২৬ কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে টমটম চালক বেলাল উদ্দিন জিহাদের (২২) গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে সংঘটিত এই হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে ১৬ মার্চ র্যাব-১৫ গ্রেফতার করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জিহাদ হত্যা মামলার প্রধান আসামি টিকটকার আঁখি গ্রেফতার
জিহাদ হত্যা মামলার প্রধান আসামি টিকটকার আঁখি গ্রেফতার Advertisement রামু (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ এএম আসামি তাহেরা বেগম আঁখি ও নিহত বেলাল উদ্দিন জিহাদ। ছবি: যুগান্তর কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। সোমবার (১৬ মার্চ) বিকালে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার তাহেরা বেগম আঁখি উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকার বাসিন্দা। তার পিতা মোহাম্মদ মুসা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন। নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন। র্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। র্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
