কিশোরীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা চাপের মুখে চিকিৎসকের পদত্যাগ

AI-classifiedconfidence 75%

Why this classification

This is a specific incident on 27 March 2026 in which tea workers protesting a patient's death at a Moulvibazar hospital vandalised the premises and trapped staff inside, and a doctor resigned under the crowd's pressure. The main event is a concrete act of vandalism and crowd intimidation, not just a statement or reaction, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
27/03/26•শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল, কমলগঞ্জ

Killed

0

Injured

0

Summary

কমলগঞ্জের শমশেরনগর ক্যামেলিয়া ডানকান হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী ঐশী রবিদাসের মৃত্যুর পর চিকিৎসকের গাফিলতির অভিযোগে ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) চা শ্রমিকরা বিক্ষোভ করেন, এ সময় কয়েকজন হাসপাতালে ভাঙচুর চালান এবং কর্তব্যরত চিকিৎসক শ্রমিকদের চাপে পদত্যাগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

75% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

চা শ্রমিকরা (ঐশী রবিদাসের পরিবার ও স্থানীয় শ্রমিক)কর্তব্যরত চিকিৎসকআনোয়ারুল ইসলাম (হাসপাতালের দায়িত্বে থাকা)সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুকমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালশমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমশমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন

Affected infrastructure

হাসপাতালের ভবন ও আসবাব (ভাঙচুর)

Tags

Vigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/03/26open original ↗

কিশোরীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা চাপের মুখে চিকিৎসকের পদত্যাগ

কিশোরীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা চাপের মুখে চিকিৎসকের পদত্যাগ চা শ্রমিক সন্তানের মৃত্যুর ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্স নিয়ন্ত্রিত শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে উত্তেজিত শ্রমিকের ভিড় সমকাল কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৮:১১ | প্রিন্ট সংস্করণ মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্স নিয়ন্ত্রিত শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক চা শ্রমিক সন্তানের মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ৭ম শ্রেণিতে পড়ুয়া ঐশী রবিদাসের ওই কিশোরীর মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন হাসপাতালের এক চিকিৎসক। চা শ্রমিকরা জানান, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা, চা শ্রমিক বাবুল রবিদাসের মেয়ে ও শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। ঐশী রবিদাসকে গত বৃহস্পতিবার রাতে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র মাথাব্যথার সঙ্গে বমি হচ্ছিল তার। সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তির পর রাতভর সেখানেই চিকিৎসাধীন ছিল। পরে গতকাল শুক্রবার সকালে ঐশীর মৃত্যু হয়। এদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়েই চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মৃত্যুর অভিযোগ তোলে ঐশীর পরিবার। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় চা শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা উত্তেজিত অবস্থায় হাসপাতাল প্রাঙ্গণ ঘিরে বিক্ষোভ শুরু করলে ভেতরে চিকিৎসকসহ অন্য স্টাফরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় চা শ্রমিকদের কয়েকজন হাসপাতালে ভাঙচুর চালায় বলেও জানা গেছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের উপস্থিতিতে হাসপাতালে ঐশীকে চিকিৎসাসেবা প্রদানকারী কর্তব্যরত চিকিৎসক, হাসপাতালের দায়িত্বে থাকা আনোয়ারুল ইসলাম এক পর্যায়ে শ্রমিকদের চাপের মুখে  পদত্যাগ করেন। পরে তিনি পুলিশের প্রহরায় হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনায় চা শ্রমিক এবং স্থানীয়দের মাঝে এখনও উত্তেজনা বিরাজ করছে। শমশেরনগর চা বাগানের বাসিন্দা মোহন রবিদাস জানান, তীব্র মাথাব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক ঐশীকে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেন। তার অবস্থা সংকটপন্ন দেখার পরেও আরও উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্য কোথাও পাঠানোর ব্যাপারে কোনো পরামর্শ দেননি। এমন অবস্থাতেই শুক্রবার সকাল ৯টার দিকে ঐশীর মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে শ্রমিক বলেন, ওই চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি। সেখানে চিকিৎসকের এমন অবহেলায় একজন চা শ্রমিক সন্তানের মৃত্যু মেনে নেওয়া যায় না। আগামীতে অন্যরাও আস্থার সঙ্গে এখানে চিকিৎসাসেবা নিতে আসবে না। তবে আদৌ চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকে কোনো  প্রকার গাফিলতি বা সংশ্লিষ্ট চিকিৎসকের অবহেলা অথবা ভুল চিকিৎসা প্রদানের মতো ঘটনা ঘটেছে কিনা, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছুই জানা যায়নি। এ অবস্থায় আসলেই এমন কোনো ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, চা শ্রমিক শিক্ষার্থী ঐশী রবিদাসকে এক মাস আগে ডানকান হাসপাতালে নিয়ে এলে তারা তখন মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেছিলেন। এক মাস পর বৃহস্পতিবার আবারও তাকে অসুস্থ অবস্থায় ক্যামেলিয়া ডানকানে এনে ভর্তি করা হয়। এখানে কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি বা হাসপাতালের পক্ষ থেকে সেবা প্রদানে কোনো ধরনের অবহেলাও ছিল না। এ ঘটনার খবর পেয়ে শুক্রবার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে যান। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডানকান হাসপাতালের ইনচার্জকে ফারি পুলিশের তদারকিতে একটি বাসায় রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত অবশ্যই করা হবে। বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। - বিষয় : - মৃত্যু