নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেতে মিলল ৫ বছরের শিশুর মরদেহ
Why this classification
The article reports the discovery of a murdered child's body with severe injuries, which constitutes a violent crime and meets the inclusion criteria.
Killed
1
Injured
0
Summary
বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ইউসুফ আলী (৫) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেতে মিলল ৫ বছরের শিশুর মরদেহ
বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকায় বালুয়াহাট ডিগ্রি কলেজের পেছনের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ইউসুফের বাবা পলাশ ও মা রিনির বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে রিনি শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মাহাবালা গ্রামের উজ্জ্বল ইসলামকে বিয়ে করেন। বিয়ের পর মা রিনি ও সৎবাবা পেশায় বাসচালক উজ্জ্বলের সঙ্গে সোনাতলার বালুয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো ইউসুফ। গত ১১ অক্টোবর (রোববার) সন্ধ্যা ৬টার দিকে সোনাতলা উপজেলার বড় বালুয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয় ইউসুফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১২ অক্টোবর সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার সৎবাবা উজ্জ্বল। নিখোঁজের ৩ দিন পর বুধবার দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শিশুটির শরীর অর্ধগলিত অবস্থায় ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। হাত-পায়ের গোড়ালি ও মাথার কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় সেগুলো উদ্ধারে ধানক্ষেত ও পাশের পুকুরপাড়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী কোনো বস্তু দিয়ে শিশুটিকে আঘাত করা হয়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আব্দুল মোমিন/আরএআর
