চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা

AI-classifiedconfidence 92%

Why this classification

A 16-year-old student was beaten, cut with a blade, robbed of his phone and 5,000 taka by 3 to 4 men on a moving train near Banani station, and then pushed off the train. This is a concrete, recent physical attack that injured one person, so it counts as violence.

Reported by:SamakalSingle source
08/06/26•Banani Railway Station area (বনানী রেলস্টেশন এলাকা)

Killed

0

Injured

1

Summary

বনানী রেলস্টেশন এলাকায় (৮ জুন ২০২৬) দুপুরে ৩-৪ জন ছিনতাইকারী ১৬ বছর বয়সী শিক্ষার্থী মাহিদুল ইসলামকে মারধর ও ব্লেড দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। আহত মাহিদুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Mahidul Islam (victim, 16)Kazi Momen (victim's father)3-4 unidentified robbersMarjia Akter (victim's sister)Inspector Md. Faruk, in-charge, DMCH Police Camp

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/06/26open original ↗

চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৩:৫১ রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন মাহিদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে মারধরের পর ব্লেড দিয়ে আঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আহতের বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে নরসিংদী থেকে ট্রেনে খিলক্ষেতে তার বোনের বাসায় বেড়াতে আসছিল। পথে বনানী রেলস্টেশন এলাকায় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাকে মারধর করে এবং ব্লেড দিয়ে তার বাম হাতে আঘাত করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। - বিষয় : - চলন্ত ট্রেন - ছিনতাইকারী - ছিনতাইকারী চক্র