চুনারুঘাটে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete incident of two teenagers being tied to a tree and beaten by locals on suspicion of theft. This is a mob justice incident, not a political or criminal gang event.

Reported by:JugantorSingle source
23/06/26•ডুলনা গ্রাম, গাজীপুর ইউনিয়ন, চুনারুঘাট

Killed

0

Injured

2

Summary

চুনারুঘাটের ডুলনা গ্রামে বাটন মোবাইল চুরির সন্দেহে দুই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে। ২৩ জুন বিকালে এ ঘটনা ঘটে; পুলিশ তদন্ত শুরু করেছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রুবেল মিয়াহাছন আলীওসি শফিকুল ইসলাম

Tags

Vigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/06/26open original ↗

চুনারুঘাটে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

বাটন মোবাইল চুরির অভিযোগ চুনারুঘাটে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন Advertisement চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মাঠে নেমেছে পুলিশ। পরে ওই দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে ওই দুই কিশোর স্থানীয় একটি জমিতে মাছ ধরতে যায়। এ সময় ওই গ্রামের রুবেল মিয়া এবং ছয়শ্রী গ্রামের হাছন আলী তাদের ডেকে নেয়। পরে বাটন মোবাইল চুরির সন্দেহে দুই কিশোরকে দড়ি দিয়ে গাছে বাঁধেন। এরপর আরও কয়েকজনকে জড়ো করে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পরিবারের দাবি, মাছ ধরার সময় ওই দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে ‘চোর ধরেছি’ বলে স্থানীয় লোকজন জড়ো করা হয়। এরপর তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। ওসি শফিকুল ইসলাম বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।