ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই
Why this classification
A businessman was beaten by five or six men at a launch ghat in Muladi, Barisal, and about Tk 4.75 lakh was taken from him. He was hospitalised after police rescued him following a 999 call, so this is a specific, recent violent robbery.
Killed
0
Injured
1
Summary
বরিশালের মুলাদীতে ২০২৬ সালের ৭ এপ্রিল ভোরে গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ী শিপন কাজীকে মারধর করে ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, তবে টাকা উদ্ধার হয়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই
ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই Advertisement মুলাদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম বরিশালের মুলাদীতে শিপন কাজী নামের এক ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও টাকা উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় শিপন কাজী বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন। শিপন কাজী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রামের মৃত জালাল কাজীর ছেলে। তিনি ঢাকায় অটোরিকশার যন্ত্রপাতির ব্যবসা করেন। বাড়িতে পাকাভবন করতে টাকা নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চঘাটে নেমে মারধর ও ছিনতাইয়ের শিকার হন বলে জানান। শিপন কাজী বলেন, সোমবার ঢাকা থেকে লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ডুমুরীতলা লঞ্চঘাটে নামেন। ঘাটে কিছু দূরে যাওয়ার পর চরগাছুয়া গ্রামের মেছের সরদারের ছেলে রাসেল সরদার ও খোকন সরদারসহ ৫-৬ জন দুর্বৃত্ত পথরোধ করেন। তারা তাকে মারধর করে ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আটকে রাখেন। পরে স্বজন ও ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে মুলাদী থানার এএসআই মো. আনিছ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ডুমুরীতলা লঞ্চঘাট এলাকা থেকে শিপন কাজীকে উদ্ধার করে রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই সময় কাউকে আটক করা যায়নি। মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
