ছাত্রদল-বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

AI-classifiedconfidence 75%

Why this classification

The article reports a specific incident in which party student-wing and BNP workers allegedly intercepted a sawmill owner on the road and seized Tk 1.8 lakh after repeated extortion. This is a forcible physical act against a person, which is why it counts as violence, even though the accused deny the allegation and no injuries were reported. The incident date is not stated, so the reference date is used.

Reported by:SamakalSingle source
16/02/26•জোড়গাছ বাজার

Killed

0

Injured

0

Summary

কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ বাজারে এক করাতকল ব্যবসায়ীর কাছ থেকে কয়েক দফা চাঁদা আদায় এবং পরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ১৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী ছাত্রদলের ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে চিলমারী থানায় অভিযোগ দায়ের করেন, যা অভিযুক্তরা অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 3

Perpetrator side

BNPAwami League

Victim side

Locals

Other actors

সুমন ইসলাম দুদু (ছাত্রদল, রমনা মডেল ইউনিয়ন স্থগিত কমিটির সাধারণ সম্পাদক)দুলাল মিয়া (বিএনপি কর্মী)আল আমিন (ছাত্রদল কর্মী)স্বপন ইসলাম বাহা (অভিযুক্ত)আবু মিয়া (অভিযুক্ত)নবিদুল ইসলাম (আওয়ামী লীগ সমর্থক)নুরুজ্জামাল মিয়া (আওয়ামী লীগ সমর্থক)সাইফুল ইসলাম (করাতকল ব্যবসায়ী, ভুক্তভোগী)আলমগীর হোসেন (চিলমারী থানার ওসি)

Tags

ExtortionRobberyParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP, Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 18/02/26open original ↗

ছাত্রদল-বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ছাত্রদল-বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৩ | প্রিন্ট সংস্করণ কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ বাজারে এখন চাপা উৎকণ্ঠা। এক করাতকল মালিকের কাছ থেকে কয়েক দফা চাঁদা আদায় এবং পরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জোড়গাছ বাজারে একটি করাতকল পরিচালনা করেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিলমারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তরা হলেন, রমনা মডেল ইউনিয়ন ছাত্রদলের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক সুমন ইসলাম দুদু , বিএনপির কর্মী দুলাল মিয়া, ছাত্রদল কর্মী আল আমিন, স্বপন ইসলাম বাহা ও আবু মিয়া, আওয়ামী লীগ সমর্থক নবিদুল ইসলাম এবং নুরুজ্জামাল মিয়া। ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘আমি ব্যবসার পুঁজি নিয়ে গাছের বাগান কিনতে বের হয়েছিলাম। অভিযুক্তরা তাঁকে পথে আটকে সব টাকা নিয়ে যায়। এখন ভয় আর অনিশ্চয়তায় আছি।’ ছাত্রদল নেতা সুমন ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাদের ওপর হামলা হয়েছে। ব্যবসায়ী সাইফুল ইসলাম তিন হাজার টাকা স্বেচ্ছায় তাদের দিয়েছিলেন। চিলমারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।