কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি একটি হত্যাকাণ্ড, যেখানে ২১ মে সন্ত্রাসীরা শ্রমিক নেতা আবুল হোসেনের উপর হামলা চালায় এবং ২৭ মে তিনি মারা যান। এটি একটি সহিংস ঘটনা, তাই এটিকে সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
21/05/26•খাগাইল

Killed

1

Injured

0

Summary

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকশ্রমিক নেতা আবুল হোসেন হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন। ২১ মে সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ২৭ মে হাসপাতালে মারা যান তিনি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

মো. আবুল হোসেনআলিউর রহমাননাসির উদ্দিনকবির হোসেনমো. মাহফুজ মিয়া

Tags

MurderPolitical Assassination

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/06/26open original ↗

কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক

কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক Advertisement কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:২৫ পিএম ফাইল ছবি ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেফতার করতে না পারলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিষয়টি যুগান্তরকে জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।  স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালায়। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়। শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এ নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার যুগান্তরকে বলেন, মূল আসামিদের গ্রেফতারের জন্য আমরা (পুলিশ) ও ডিবি পুলিশ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি।