সাতক্ষীরায় বাড়ির গেটে বোমা সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

AI-classifiedconfidence 85%

Why this classification

Unknown people hung three suspected hand bombs on a family's house gate, kitchen door, and courtyard, which is a concrete act of planting explosives against a specific home. The devices were found before they exploded, so no one was killed or injured, but the act itself is a violent attack and falls within the definition of explosives-related violence.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
23/04/26•চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়া, চন্দনপুর ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে মৃত আব্দুর রাজ্জাকের বাড়ির গেট, রান্নাঘরের দরজা ও উঠানে ঝুলিয়ে রাখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করছে এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি এইচ এম শাহিনমৃত আব্দুর রাজ্জাকের পরিবারসেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট

Affected infrastructure

বাড়ির গেটরান্নাঘরের দরজাউঠান

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 23/04/26open original ↗

সাতক্ষীরায় বাড়ির গেটে বোমা সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে একটি বাড়ির গেট, রান্নাঘরের দরজা ও উঠানে ঝুলিয়ে রাখা তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে কে বা কারা বাড়ির বিভিন্ন স্থানে এসব বোমা সদৃশ বস্তু বেঁধে রেখে যায়। সকালে বাড়ির সদস্য ও আশপাশের লোকজন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি জানালে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে তিনটা সন্দেহজনক বস্তু ঝুলছে। আমরা ভয় পেয়ে যাই, কেউ কাছে যাইনি। পরিবারের সদস্যরা জানান, রাতে তারা কোনো কিছু টের পাননি। সকালে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশকে খবর দেন। কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। ইব্রাহিম খলিল/আরএআর

Source 2: Jugantor · 23/04/26open original ↗

গেট রান্নাঘর উঠানে ‘বোমাসদৃশ বস্তু’, কলারোয়ায় আতঙ্ক

গেট রান্নাঘর উঠানে ‘বোমাসদৃশ বস্তু’, কলারোয়ায় আতঙ্ক Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে একটি বাড়িতে একযোগে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির গেট, রান্নাঘরের দরজা এবং উঠানে এসব সন্দেহজনক বস্তু বেঁধে রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যরা ও আশপাশের লোকজন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে বাড়ির সামনে তিনটি সন্দেহজনক বস্তু ঝুলতে দেখে কেউ আর এগিয়ে যাওয়ার সাহস পাননি। দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।