চৌদ্দগ্রামে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত ১
Why this classification
This is a single, concrete incident: a clash between two local drug-trade groups on 21 April 2026 in Baiddyerkhil village, Chauddagram, in which a man was stabbed and later died. The follow-up arson on two houses and six injured police officers are also reported, so the event is valid violence.
Killed
1
Injured
6
Summary
কুমিল্লার চৌদ্দগ্রামের বৈদ্দেরখীল গ্রামে ২১ এপ্রিল মাদক ব্যবসা নিয়ে আবু রশিদ ও নাদির গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত নির্মাণ শ্রমিক বশির উদ্দিন ২৭ এপ্রিল (সোমবার) রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর ২৮ এপ্রিল (মঙ্গলবার) বিক্ষুব্ধ জনতা আবু রশিদের দুটি বাড়িতে আগুন দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ৬ পুলিশ সদস্য আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 6
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals, Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চৌদ্দগ্রামে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত ১
৬ পুলিশ সদস্য আহত চৌদ্দগ্রামে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত ১ Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। তার নাম বশির উদ্দিন। পেশায় নির্মাণ শ্রমিক। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। বশির পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখীল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এদিকে ওই শ্রমিকের মৃত্যুর খবরে এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন পুলিশের ৬ সদস্য। ২১ এপ্রিল পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামে মাদক ব্যবসা নিয়ে আবু রশিদ ও একই এলাকার নাদির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন বশির। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থা সোমবার রাতে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় পৃথক মামলা করেছে। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা আবু রশিদের দুটি বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত ৬ পুলিশ সদস্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন।
