চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 10 to 12 masked men broke into a cowshed in Patiya, Chattogram, at gunpoint, tied up the owner, and stole 343,000 taka in cash and four cattle worth about 550,000 taka. This is a specific, recent armed attack, and the article reports no deaths or injuries.

Reported by:Dhaka PostSingle source
24/04/26•কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসা এলাকা

Killed

0

Injured

0

Summary

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে মুহাম্মদ নুরুল আলমকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা বসতঘরের স্টিলের আলমারি ভেঙে ৩ লাখ ৪৩ হাজার টাকা এবং গোয়ালঘর থেকে ৪টি ষাঁড় গরু লুট করে নিয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মুহাম্মদ নুরুল আলম (ভুক্তভোগী)মুখোশধারী ডাকাতদল (১০-১২ জন)আব্দুল মোতালেব মনু মেম্বার (স্থানীয় ব্যবসায়ী)পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক

Affected infrastructure

গোয়ালঘরের দরজাস্টিলের আলমারি

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 24/04/26open original ↗

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্ত্রের মুখে এক ব্যক্তিকে জিম্মি করে ৪টি গরু ও নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসা এলাকায় মুহাম্মদ নুরুল আলমের ৪৬ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল আলমের গোয়ালঘরটি বসতঘরের পাশে হওয়ায় তিনি সেখানেই রাতযাপন করতেন। গভীর রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী দল গোয়ালঘরের দরজার লোহার শিকল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা বসতঘরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি গোয়ালঘর থেকে লাল বর্ণের ৪টি ষাঁড় গরুও লুট করে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। ভুক্তভোগী নুরুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে তারা গরু ও নগদ টাকা নিয়ে যায়। তিনি আরও জানান, নগদ টাকাগুলো গরু ও মাছ বিক্রির অর্থ এবং এক স্বজনের কাছ থেকে পাওয়া পাওনা টাকা ছিল। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষ্যে গরুর ব্যবসা ও ঘর মেরামতের জন্য তিনি টাকাগুলো সংরক্ষণ করেছিলেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালেব মনু মেম্বার বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।   পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। এর মধ্যে ভাটিখাইন এলাকার করল গ্রাম থেকে আল-মারুয়া খামারের দুটি মহিষ, পৌর সদরের বাকখালী এলাকা থেকে গাজী মামুনের তিনটি গরু এবং নাইখাইন গ্রামের মহিউদ্দিন টিপুর তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এমআর/এমএন