পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে মিলল পিস্তল-গুলি

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a specific incident in Gafargaon, Mymensingh, where a college student was beaten and hacked to death by suspected assailants over a previous feud. This is a concrete violent attack with a fatality, so it is classified as violence.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
08/06/26•মাজার রোড, মহিলা কলেজের পেছনে, গফরগাঁও পৌর শহর

Killed

1

Injured

0

Summary

সোমবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের মাজার রোডে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা নাহিয়ান রবিনকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পূর্ব শত্রুতার জের ধরে মো. রাজীবকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Awami League

Victim side

Awami League

Other actors

মো. রাজীব (সন্দেহভাজন)নাহিয়ান রবিন (নিহত)শাকিবুল হাসান (মাসুম) (সাক্ষী)আতিকুর রহমান (গফরগাঁও থানার ওসি)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 09/06/26open original ↗

পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে মিলল পিস্তল-গুলি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মো. রাজীব নামে এক যুবকের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। নিহত রবিন ও সন্দেহভাজন রাজীবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা। এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) সাড়ে ১১টার দিকে রাজীবকে তার পৌর শহরের কলেজ রোড এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে পৌর শহরের মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায়, রবিনের বাসার কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১টার দিকে রবিন তার প্রতিবেশী ও বন্ধু শাকিবুল হাসানের (মাসুম) সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাকিবুল। তারা মাজার রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীদের আক্রমণে শাকিবুল দৌড়ে পালিয়ে গেলেও রবিনকে ধরে লোহার রড দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, নিহত রবিনের সঙ্গে গফরগাঁও কলেজ রোড এলাকার আবদুল মোতালেবের ছেলে মো. রাজীবের পূর্ব বিরোধ ছিল। রবিন ও রাজীব দুজনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাদের কোনো সাংগঠনিক পদ-পদবি ছিল না। তাদের মধ্যকার বিরোধের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রবিন আসামিও ছিলেন। পুলিশের ধারণা, ওই পূর্ব বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার পর মঙ্গলবার রাজীবের বাড়িতে তল্লাশি চালিয়ে সিঁড়িতে রক্তমাখা জুতার দাগ পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত ও আটক যুবক দুজনেই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আমাদের ধারণা। আটক রাজীবের বাসায় আমরা বিভিন্ন আলামত পেয়েছি। তিনি আরও বলেন, রাজীবের বাসায় তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও একটি পিস্তল সদৃশ বস্তু পাওয়া গেছে। সাখাওয়াত সুমন/আরকে

Source 2: Jugantor · 09/06/26open original ↗

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা Advertisement গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:১১ পিএম নাহিয়ান রবিন ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) দিবাগত রাতে পৌরশহরে শিলাসী মাজারবাড়ি রোডের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিয়ান রবিন পৌর শহরে ৮নং ওয়ার্ডের শিলাসী কলাবাগান এলাকার মো. মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসির অনিয়মিত শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ৮নং ওয়ার্ড বউবাজারে একটি দোকানে বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন নাহিয়ান রবিন। জন্মদিনের অনুষ্ঠান পালন শেষে বন্ধু শাকিবুল হাসান মাসুমের সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন তিনি। মোটরসাইকেল চালাচ্ছিলেন বন্ধু শাকিবুল হাসান মাসুম। মোটরসাইকেল শহরের মাজারবাড়ি কলাবাগান রোডে আফতাব উদ্দিনের বাসাসংলগ্ন পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের পথরোধ করে। পরে রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে তাকে রাস্তায় ফেলে চলে যায়। এ সময় দৌডে পালিয়ে যান বন্ধু শাকিবুল হাসান মাসুম। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এবং স্বজনরা ছুটে এসে আশঙ্কাজনক নাহিয়ান রবিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) ভোররাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন নাহিয়ানের বন্ধু শাকিবুল হাসান মাসুম। নিহত রবিনের মা শান্তা বেগম বলেন, আমার ছেলের ওপর ওরা পূর্বপরিকল্পিত হামলা করে হত্যা করেছে। যারা আমার বুক খালি করছে, আমি তাদের বিচার চাই। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের পাইপ, লোহার রড উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে অস্ত্র গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছেন। গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান জানান, নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজিব নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড তাজাগুলি, একটি ম্যাগাজিন, একটি খালি কার্তুজ, চাপাতি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে।