ধামরাইয়ে বাসস্ট্যান্ডের দখল নিয়ে ফের দুই পক্ষ মুখোমুখি

AI-classifiedconfidence 85%

Why this classification

A dispute over control of the Dhamrai bus stand led to repeated chases and counter-chases between two groups of local men from 6am to noon on Tuesday 3 March 2026. The clashes disrupted the Dhamrai to Gulistan bus service, and the article reports no deaths or injuries.

Reported by:JugantorSingle source
03/03/26•ঢুলিভিটা বাসস্ট্যান্ড, ধামরাই

Killed

0

Injured

0

Summary

ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড দখল ও পালটা দখলকে কেন্দ্র করে ২০২৬ সালের ৩ মার্চ (মঙ্গলবার) ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে ধামরাই-গুলিস্তান বাস চলাচল ব্যাহত হয়। চাঁদাবাজির প্রতিবাদে বাস চলাচল বন্ধের পর এ সংঘর্ষ হয়, তবে প্রতিবেদনে কোনো হতাহতের তথ্য উল্লেখ করা হয়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মোহাম্মদ জহির উদ্দিনমোহাম্মদ রিপন হোসেনমোহাম্মদ ফয়সালসাইফুল ইসলাম রতনমোহাম্মদ ওয়ালিদ খানমোহাম্মদ সাউথ হোসেনধামরাই থানার ওসি নাজমুল হুদা খান

Affected infrastructure

বাসস্ট্যান্ডধামরাই-গুলিস্তান বাস সার্ভিস

Tags

ExtortionGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/03/26open original ↗

ধামরাইয়ে বাসস্ট্যান্ডের দখল নিয়ে ফের দুই পক্ষ মুখোমুখি

ধামরাইয়ে বাসস্ট্যান্ডের দখল নিয়ে ফের দুই পক্ষ মুখোমুখি Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ধামরাই বাসস্ট্যান্ডের দখল ও পালটা দখল নিয়ে ফের দুই পক্ষের মধ্যে দফায়-দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ নিয়ে এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ দুই পক্ষের তাণ্ডব। এতে ধামরাই-গুলিস্তান বাস চলাচল ব্যাহত হয়। সাধারণ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে তা-ও কারও জানা নেই। এর আগেও এমন ঘটনা ঘটেছে বাসস্ট্যান্ড এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘লিমিটেড বাস কোম্পানি’ নামে দীর্ঘদিন ধরে চলে আসছে ধামরাই-গুলিস্তান মিনিবাস সার্ভিস। ‘লিমিটেড কোম্পানি’র চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন ও মহাসচিব মোহাম্মদ ওয়ালিদ খানের নেতৃত্বে এ বাস সার্ভিস পরিচালিত হচ্ছে। হঠাৎ এ বাস সার্ভিসের বাসস্ট্যান্ডের কর্তৃত্ব নিতে মোহাম্মদ জহির উদ্দিন, চালক মোহাম্মদ রিপন হোসেন ও মোহাম্মদ ফয়সাল নামে অপর এক বাস মালিক মঙ্গলবার ভোর ছয়টার দিকে শতাধিক ভাড়াটিয়া লোকজন নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। খবর পেয়ে বাস কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম রতনের পক্ষে কুমড়াইল এলাকার কয়েকশত লোকজন মুখোমুখি অবস্থান গ্রহণ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাসস্ট্যান্ড এলাকায়। এক পর্যায়ে চলে ধাওয়া-পালটা ধাওয়া এ বিবদমান দু’পক্ষের মধ্যে। আতঙ্ক নেমে আসে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যাত্রী সাধারণের মাঝে। দিনভর চলে বিবদমান এ দু’পক্ষের সন্ত্রাসী তৎপরতা। এ বিষয়ে বাস মালিক মোহাম্মদ সাউথ হোসেন বলেন, রোড খরচের নামে অতিরিক্ত চাঁদা নেওয়ার প্রতিবাদে সাধারণ মালিকরা বাস চলাচল বন্ধ করে দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। চাঁদাবাজি বন্ধে এরকম প্রতিবাদ আরও আগেই প্রয়োজন ছিল। চাঁদাবাজির কারণে সাধারণ বাস মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ বিষয়ে লিমিটেড বাস কোম্পানির সাইফুল ইসলাম রতন বলেন, ধামরাই-গুলিস্তান বাস সার্ভিস একটি লিমিটেড কোম্পানি। আমি সাধারণ বাস মালিকদের স্থানীয় মালিক সমিতি গঠন করার কথা বলেছি স্থানীয় সংসদ সদস্যবিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ তমিজ উদ্দিনের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে। এ ব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বাসস্ট্যান্ডের এ ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।