বাগেরহাটে শ্রমিকলীগ নেতাকে গুলি করে হত্যা

AI-classifiedconfidence 90%

Why this classification

Two unidentified men on a motorcycle shot and killed Sohag Sheikh, a businessman linked to the Shramik League, in Mollahat bazaar in Bagerhat on the night of 14 March 2026. This is a concrete, recent fatal shooting, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
14/03/26•মোল্লাহাট উপজেলা সদর বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনের সড়ক

Killed

1

Injured

0

Summary

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদর বাজারে ১৪ মার্চ ২০২৬ রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শ্রমিক লীগের সঙ্গে জড়িত ব্যবসায়ী সোহাগ শেখকে (৪২) গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, তার শরীরে তিনটি গুলি লাগার ধারণা করা হচ্ছে এবং হামলাকারীদের ধরতে তৎপরতা শুরু হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Awami League

Other actors

সোহাগ শেখ (৪২), নিহত ব্যক্তি, দাউদ শেখের ছেলেঅজ্ঞাত দুর্বৃত্ত (দুইজন, মোটরসাইকেল আরোহী)মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হকমোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 15/03/26open original ↗

বাগেরহাটে শ্রমিকলীগ নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাটে শ্রমিকলীগ নেতাকে গুলি করে হত্যা প্রতীকী ছবি বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৪৬ বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের ডেউটিনের দোকান আছে। তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তবে পদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান (দোকান) বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখ মারা যান। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করে ব্যবসায়ী সোহাগ শেখকে। ধারণা করছি, তার শরীরে তিনটি গুলি লেগেছে। মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পূর্ণাঙ্গ সুরতাহাল শেষে আরও বিস্তারিত বলা যাবে। বন্দুকধারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। - বিষয় : - বাগেরহাট - গুলি করে হত্যা