‘তোরে আমি টাকা দিবো’ বলছিলেন মা, তবু মারধর ছেলের
Why this classification
A young man armed with a machete beat his mother inside their home after she refused to give him money, and the attack was recorded on video and widely shared. This is a concrete physical attack on a specific person within the last two weeks in Bangladesh, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেমে আসক্ত ১৮ বছর বয়সী মো. জাবেদ ২০২৬ সালের ৮ এপ্রিল (বুধবার) বিকেলে বঁটি নিয়ে মায়ের কাছে টাকা দাবি করে তাঁকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশ ঘটনাস্থলে গেলেও জাবেদকে বাড়িতে পাওয়া যায়নি।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
‘তোরে আমি টাকা দিবো’ বলছিলেন মা, তবু মারধর ছেলের
অনলাইন গেমে আসক্তি ‘তোরে আমি টাকা দিবো’ বলছিলেন মা, তবু মারধর ছেলের প্রতীকী ছবি আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৭:২৭ অনলাইন গেমে আসক্ত তরুণের কাছে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রামের আনোয়ারার এক নারী। বুধবার বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ায় এই ঘটনা ঘটে। বুধবার রাতেই এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নানা নেতিবাচক মন্তব্য করেছেন অনলাইন ব্যবহারকারীরা। ভাইরাল ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ঘরের ভেতর বঁটি নিয়ে মো. জাবেদ (১৮) নামের ওই তরুণ মায়ের কাছে টাকা দাবি করছেন। একপর্যায়ে বঁটির ভয় দেখিয়ে মাকে মারধর শুরু করেন তিনি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ওই তরুণের বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি, বঁটিটা আমাকে দিয়ে দে।’ মায়ের আকুতিতে মন গলেনি জাবেদের। তিনি মায়ের গায়ে হাত তোলেন। এলাকাবাসী জানায়, জাবেদ চুন্নাপাড়ার মৃত মো. ইয়াকুবের ছেলে। পেশায় নিরাপত্তা প্রহরী ছিলেন ইয়াকুব। তিনি পাঁচ-ছয় বছর আগে মারা যান। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। চুন্নাপাড়ার বাসিন্দা ও গ্রাম পুলিশের সদস্য মো. এনাম বলেন, জাবেদ দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে গেমে আসক্ত। পরিবারের সদস্যদের কাছে তিনি প্রায়ই টাকা চাইতেন। টাকা না পেলে মা-বোনদের আগেও তিনি পিটিয়েছেন– বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে জাবেদকে বাড়িতে পাওয়া যায়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, মোবাইল ফোনে গেমে আসক্তির কারণেই এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তিনি পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
