সিলেটের সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
Why this classification
The article reports a shooting that killed a 25‑year‑old youth in Sylhet’s border area, which is a physical attack resulting in death within Bangladesh, thus it meets the violence criteria.
Killed
1
Injured
0
Summary
শনিবার সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকায় গুলিবিদ্ধ ২৫ বছর বয়সী যুবক শাহিন আহমদের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। শিকারের পিঠে তিনটি গুলির চিহ্ন পাওয়া যায় এবং তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
96% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সিলেটের সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
লাশপ্রতীকী ছবি সিলেটের কানাইঘাটে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পিঠে তিনটি গুলির চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শাহিন আহমদ (২৫) কানাইঘাটের কেউটি হাওর গ্রামের বাসিন্দা। নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন কৃষিকাজ করতেন। গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তসংলগ্ন বাংলাদেশের ভেতরে সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে শাহিনের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে এলাকায় মরদেহ পাওয়া গেছে, সেটি দুর্গম সীমান্ত এলাকা। সেখানে নৌকা ও মোটরসাইকেলে করে যাতায়াত করতে হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরও বলেন, নিহত শাহিন কৃষিকাজ করতেন। তবে সীমান্তবর্তী এলাকায় বসবাস করায় মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে ঢুকে খাসিয়াপুঞ্জিতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, শাহিন ভারত সীমান্তে প্রবেশের সময় গুলিবিদ্ধ হন এবং পরে বাংলাদেশ সীমান্তে এসে মারা যান। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশসীমান্তহাসপাতালসিলেটসিলেট বিভাগ
