কৌটাসদৃশ বস্তু বিস্ফোরণে যুবকের চার আঙুল বিচ্ছিন্ন

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete violent incident where an explosive object detonated and caused severe physical injury (four fingers severed) to a local resident inside Bangladesh within the 14-day window.

Reported by:SamakalJugantorProthom AloCorroborated · 3 sources
16/10/26•Satiabari, Rajabari Union

Killed

0

Injured

1

Summary

১৬ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে কুড়িয়ে পাওয়া কৌটাসদৃশ বস্তু নাড়াচাড়ার সময় বিস্ফোরণে নুর মোহাম্মদ নামের এক কাঠমিস্ত্রির হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

নুর মোহাম্মদমনিরা পারভীনমোহাম্মদ শাহীনুর আলম

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 17/10/26open original ↗

কৌটাসদৃশ বস্তু বিস্ফোরণে যুবকের চার আঙুল বিচ্ছিন্ন

কৌটাসদৃশ বস্তু বিস্ফোরণে যুবকের চার আঙুল বিচ্ছিন্ন ফাইল ছবি গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:২৬ গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে কৌটাসদৃশ একটি বস্তু তুলে নাড়াচাড়ার সময় বিস্ফোরণে এক যুবকের হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের পাশে এ ঘটনা ঘটে। আহত নুর মোহাম্মদ (৩০) পেশায় কাঠমিস্ত্রি। তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সকালে সড়কের পাশের একটি স্থানে হলুদ রঙের কৌটাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে তুলে নেন নুর মোহাম্মদ। পরে পাশের একটি মনোহারী দোকানের সামনের বেঞ্চে বসে কয়েকজনকে বস্তুটি দেখান। একপর্যায়ে বস্তুটির এক প্রান্তে থাকা ধাতব আংটা খুলতে যান নুর মোহাম্মদ। তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। বস্তুটি কোথা থেকে এসেছে, স্থানীয় কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মনিরা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দোকানের সামনে রক্ত পড়ে থাকতে দেখেন তিনি। সেখানে স্থানীয় লোকজনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে হাতবোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। - বিষয় : - বিস্ফোরণ

Source 2: Jugantor · 17/10/26open original ↗

কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত আটক Advertisement কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালিয়াকৈরে পূজার মণ্ডপের পাশের মেলা থেকে ১শ টাকার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা প্রকাসের মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত রুহুল আমিন বাবু পেশায় একজন দিনমজুর। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওইদিন বিকালে ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশে একটি পূজা মণ্ডপের পাশে সহপাঠীদের সঙ্গে মেলা দেখতে যায়। এ সময় ওই শিশুটিকে ১শ টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পাশের লোকজন এসে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিতে আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন বাবুকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটি উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে।

Source 3: Prothom Alo · 16/10/26open original ↗

কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেডের পিন খুলতেই বিকট বিস্ফোরণ, হাতের আঙুল বিচ্ছিন্ন যুবকের

সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনাস্থল গাজীপুরের শ্রীপুরের সাটিয়াবাড়ি এলাকাছবি সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কৌটাজাতীয় বস্তু দেখতে পান এক যুবক। সেটি কুড়িয়ে নিয়ে এসে খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নুর মোহাম্মদের (৩০) বাঁহাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাকি তিনটি আঙুল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের পাশে সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুর মোহাম্মদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে। পেশায় কাঠমিস্ত্রি। তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি ) সদস্যরা। এসআরবি-১–এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল বলেন, ‘বিস্ফোরণ হওয়া বস্তুটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলমান।’ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নুর মোহাম্মদ সড়কের পাশে একটি নির্জন জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। সেখানে কিছুটা কৌটার মতো দেখতে একটি বস্তু তিনি কৌতূহলবশত হাতে নেন। পরে সেটি নিয়ে পাশের মো. সিদ্দিক নামের এক ব্যক্তির মনোহারি দোকানের সামনের বেঞ্চে বসেন। কুড়িয়ে পাওয়া বস্তুটি নুর মোহাম্মদ সেখানে থাকা মো. শফিকুল ইসলামসহ আরও তিনজনকে দেখান। একপর্যায়ে তিনি বস্তুটির এক প্রান্তে থাকা ধাতব আংটা খুলে ফেললে সঙ্গে সঙ্গে বিকট শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁহাত। প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, বস্তুটি কুড়িয়ে পাওয়ার পর সেটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন নুর মোহাম্মদ। খুলতে চাইলে তিনি তাঁকে বাধা দেন। নুর বাধা না শুনে সেটি খুলতে শুরু করলে শফিকুল সেখান থেকে চলে যেতে থাকেন। কিন্তু মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. মনিরা পারভীন বলেন, তিনি খবর পেয়ে এসে দেখেন, দোকানের সামনে রক্ত পড়ে আছে। অনেক মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। বিস্ফোরক বস্তুটি সেখানে কীভাবে এল, তা এলাকার কেউ ধারণা করতে পারছেন না। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শ্রীপুরবিস্ফোরণগাজীপুর