এবার সাতক্ষীরায় নারীর অর্ধগলিত লাশ

AI-classifiedconfidence 85%

Why this classification

গতকাল সাতক্ষীরায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক এবং সম্ভাব্য হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে, তাই সহিংস ঘটনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:SamakalSingle source
05/06/26•Purono Satkhira

Killed

1

Injured

0

Summary

শুক্রবার রাতে সাতক্ষীরার পুরোনো সাতক্ষীরা এলাকা থেকে অহিদা সুলতানা শিমুর অর্ধগলিত লাশ উদ্ধার হয়। তার বোনের দাবি, লাশের দুই কনুই ও পেটের ওপরের চামড়া ওঠানো ছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

অহিদা সুলতানা শিমু (ভুক্তভোগী)রাবেয়া সুলতানা (বোন)পুলিশ

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 06/06/26open original ↗

এবার সাতক্ষীরায় নারীর অর্ধগলিত লাশ

এবার সাতক্ষীরায় নারীর অর্ধগলিত লাশ সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:২৪ | প্রিন্ট সংস্করণ রাজধানীতে দুদিনের ব্যবধানে দুই নিঃসঙ্গ নারীর লাশ উদ্ধারের পর এবার সাতক্ষীরায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অহিদা সুলতানা শিমু (৪০) নামে ওই নারীর লাশ গতকাল শুক্রবার শহরের পুরোনো সাতক্ষীরা এলাকা থেকে উদ্ধার করা হয়। শিমু ওই এলাকার মিয়ারাজ হোসেনের মেয়ে। এর আগে গত রোববার রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের সি-ব্লকে ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক ও একজন কানাডাপ্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা। যদিও মা কবে মারা গেছেন– জানাতে পারেননি মেয়ে। আর ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে গত বুধবার উদ্ধার করা হয় সেলিনা আফরোজ নামের আরেক নারীর লাশ। চারতলা পৈতৃক বাড়ির তৃতীয় তলায় একাই থাকতেন সেলিনা। তাঁর স্বামী মোবিনুল হক, দুই মেয়ে ও এক ছেলে কানাডায় থাকেন। প্রায় ১০ বছর আগে তিনি কানাডা থেকে ফিরে একা থাকতে শুরু করেন।  শিমুর বড় বোন রাবেয়া সুলতানা বলেন, ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর স্বামী আত্মহত্যা করেন। এরপর থেকে শিমু তাঁর কাছেই নিজের ঘরে থাকত। পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে সংসার খরচ চালাত। দুই মাস আগে সেটি বিক্রি করে দেয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। রাবেয়ার দাবি, তাঁর বোনের দুই কনুই ও পেটের ওপরের চামড়া ওঠানো ছিল।   - বিষয় : - লাশ উদ্ধার