চাঁদা না দেওয়ায় গাছ কেটে পরিবারের সদস্যদের মারধর

AI-classifiedconfidence 80%

Why this classification

Forest guards allegedly cut down a family's orange and pineapple trees after the family refused to pay a bribe, then beat family members who tried to stop them, injuring three people. The forest department disputes this and says the family attacked the guards, but the article reports a concrete violent incident with injuries, so it qualifies.

Reported by:SamakalSingle source
22/04/26•আদমপুর বনবিট, কালেঞ্জি গ্রাম, রাজকান্দি রেঞ্জ

Killed

0

Injured

3

Summary

মৌলভীবাজারের কমলগঞ্জে (২২ এপ্রিল ২০২৬) চাঁদা না দেওয়ায় আদমপুর বনবিটের বন প্রহরীরা মহেব উল্লার পরিবারের কমলা ও আনারস গাছ কেটে ফেলেন এবং বাধা দিতে গেলে তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। এতে মহেব উল্লা, আলেকজান বিবি ও সালমা বেগম আহত হন, আর বন বিভাগের দাবি, আক্রান্তরাই বনরক্ষীর ওপর হামলা করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

বন প্রহরী শাহ আলমবন প্রহরী শাহীন আহমেদআদমপুর বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারমহেব উল্লাআলী হোসেনআলেকজান বিবিসালমা বেগম

Affected infrastructure

কমলা গাছআনারস গাছকমলা বাগানআনারস বাগান

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/04/26open original ↗

চাঁদা না দেওয়ায় গাছ কেটে পরিবারের সদস্যদের মারধর

চাঁদা না দেওয়ায় গাছ কেটে পরিবারের সদস্যদের মারধর কৃষকের কমলা গাছ কেটে ফেলেছে বনরক্ষীরা। বুধবার কমলগঞ্জের আদমপুর বনবিট সমকাল কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১০:০৭ | প্রিন্ট সংস্করণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় কয়েক প্রজন্ম ধরে বসবাস করে আসছেন মহেব উল্লা নামে এক ব্যক্তিসহ শতাধিক পরিবার। বন বিভাগের বিধি অনুযায়ী, নিজ নিজ বাড়িতে শাকসবজি, ফসল ও ফল চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। চাঁদা না দেওয়ায় মহেব উল্লা পরিবারের কমলা বাগান ও আনারস বাগানের গাছ কেটে পরিবারের সদস্যদের বন প্রহরীরা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় কালেঞ্জি গ্রামে এই ঘটনা ঘটে। মহেব উল্লার ছেলে আলী হোসেন ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িতে ফল ও ফসল চাষাবাদের জন্য বিট কর্মকর্তাকে টাকা দিতে হয়। আনারস ও কমলা গাছ লাগানোর সময় আলী হোসেন বিট কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। সম্প্রতি আরও টাকা দাবি করলে আলী হোসেন অপারগতা প্রকাশ করেন। এর জেরে গত বুধবার দুপুরে বিট কর্মকর্তার নির্দেশে বন প্রহরী শাহ আলম ও শাহীন আহমেদ জোর করে তাদের বেশ কয়েকটি কমলা গাছ ও আনারস গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে তাঁর বাবা মহেব উল্লা ও মা আলেকজান বিবিকে মারধর করেন তারা। এ সময় আলী হোসেনের স্ত্রী সালমা বেগমও (৩০) আহত হন। আহত মহেব উল্লা ও আলেকজান বিবি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ভুক্তভোগী ও গ্রামবাসীর অভিযোগ, আদমপুর বন কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার এই বিটে যোগদানের পর থেকে এলাকাবাসীকে নানাভাবে হয়রানি করছেন। অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। এদিকে আলী হোসেন ও গ্রামীবাসীর অভিযোগটি সম্পূর্ণ সাজানো ও বানোয়াট দাবি করে উল্টো তাদের বিরুদ্ধে বনরক্ষীর ওপর হামলার অভিযোগ করেছেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বন বিভাগের পক্ষ থেকেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   - বিষয় : - গাছ কাটা