কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের ৪ যাত্রী নিহত, আশঙ্কাজনক ২
Why this classification
The article describes a road crash that killed four people, which is normally excluded. It is included because local residents then blocked the highway for about an hour and set fire to the covered van, which the rules treat as a blockade and arson. The fire and blockade are the violent acts reported.
Killed
0
Injured
0
Summary
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে ২৩ মে ২০২৬ তারিখে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের চালক ও যাত্রীসহ ৪ জন নিহত এবং ৩ জন আহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের ৪ যাত্রী নিহত, আশঙ্কাজনক ২
যশোর কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের ৪ যাত্রী নিহত, আশঙ্কাজনক ২ কাভার্ডভ্যানের চাপায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক যশোর অফিস প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৫:৪০ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৫:৫৩ যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের চালকসহ চার যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার চার বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যান চালক আনোয়ার আলী (৭০)। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহা নামে এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে সাজ্জাদ হোসেনসহ (২৮) আরও দু’জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানিয়েছেন। নিহত আনোয়ারের ছেলে জামাল হোসেন জানান, ভ্যানে তিন যাত্রী নিয়ে চারুলিয়া যাচ্ছিলেন তার বাবা। পথে কাভার্ডভ্যানটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দিলে তার বাবা মারা যান। দুর্ঘটনার পর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যশোর কোতয়ালী মডেল থানার ওসি মাছুম খান বলেন, সড়ক দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। - বিষয় : - কাভার্ডভ্যান চাপা - সড়ক দুর্ঘটনা - ইজিবাইক - নিহত
