খাতা দেখে লিখতে না দেওয়ায় পরীক্ষার্থীকে মারধর
Why this classification
Students from one school beat three students from two other schools at an exam centre in Nandail after they refused to let them copy answers, and threatened them. The event happened on Tuesday, 5 May 2026, and was a physical attack, so it counts as violence.
Killed
0
Injured
3
Summary
ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫ মে ২০২৬ (মঙ্গলবার) দুপুরে খাতা দেখে লিখতে না দেওয়ায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয় ও খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের তিন পরীক্ষার্থীকে মারধর করে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় এবং আক্রান্তরা নিরাপত্তা চেয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
খাতা দেখে লিখতে না দেওয়ায় পরীক্ষার্থীকে মারধর
নান্দাইলে এসএসসি পরীক্ষা খাতা দেখে লিখতে না দেওয়ায় পরীক্ষার্থীকে মারধর Advertisement নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চলতি এসএসসি পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেওয়ায় তিন পরীক্ষার্থীর ওপর হামলা হয়েছে। পরে পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়। মঙ্গলবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে উপজেলার নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় নান্দাইল সদরে অবস্থিত নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়, বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয় ও খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছেলে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আবু রায়হান ও আব্দুল মান্নান এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আশরাফুল ইসলামের খাতা দেখে দেখে লিখতে চায়। কিন্তু এতে তারা রাজি হচ্ছিল না। এই সময় ওইসব পরীক্ষার্থী দেখে নেওয়ার হুমকি দেয় পরীক্ষা শেষে বের হওয়ার পথেই চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, গত দিনের পরীক্ষার শেষে আক্রান্তরা তার সঙ্গে দেখা করে নিরাপত্তার দেওয়ার দাবি জানিয়েছিল। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও জানান তিনি।
