পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর হামলা
Why this classification
This is a single, concrete physical attack on a named fuel station manager on 8 April 2026, carried out by a Jubo Dal worker who demanded 150 litres of diesel and attacked when refused. The event falls within the 14-day window, took place in Agailjhara, Barishal, and involved physical violence, so it qualifies as a violence incident.
Killed
0
Injured
1
Summary
বরিশালের আগৈলঝাড়ায় ৮ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে চাহিদামতো জ্বালানি তেল না দেওয়ায় উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলামের ওপর হামলা চালান। ঘটনার সময় পাম্পে উপস্থিত পুলিশের এসআই মনিরুল ইসলাম ও স্থানীয় লোকজন হামলাকারীকে থামানোর চেষ্টা করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর হামলা
পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর হামলা Advertisement আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম ফাইল ছবি। বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামতো জ্বালানি তেল না দেওয়ায় পাম্পের ম্যানেজারের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা করেছেন উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে ৯টায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে ১৫০ লিটার ডিজেল দাবি করেন। এ সময় পাম্পের ম্যানেজার মো. জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এত পরিমাণ তেল দেওয়া সম্ভব নয় বলে জানালে পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে তার ওপর অতর্কিত হামলা করেন ওই যুবদল কর্মী। এ সময় পাম্পে উপস্থিতি পুলিশ ও স্থানীয় লোকজন থামানোর চেষ্টা করেন। হামলার পরে পাম্পের ম্যানেজার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে তার ওপর হামলার ঘটনা জানান। আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলাম বলেন, চাহিদামতো তেল দিতে না পারায় আমার ওপর জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা করেছেন। আমি বিষয়টি নির্বাহী কর্মকর্তা ও ওসি স্যারকে জানিয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা যুবদল কর্মী জাহাঙ্গীর সরদার বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। এ কারণে পাম্পের লোকজন আমার ওপর হামলা করেছেন। এ ব্যাপারে পাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. মনিরুল ইসলাম বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে এসে নিবৃত্ত করি। পরে জানতে পারি জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একটি বোরো ব্লকের মেশিনের জ্বালানি তেলের জন্য সুপারিশ করেছিলেন। পাম্পের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলায় এ ঘটনা ঘটেছে।
