সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি হত্যাকাণ্ড, যেখানে ২২ মে ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের লাশ উদ্ধার করা হয় এবং এই হত্যার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি নির্দিষ্ট সহিংস ঘটনা, তাই সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
22/05/26•পশ্চিম সেন, টিকিকাটা ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনে ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সুমন মৃধাকে বুধবার রাতে গ্রেফতার করে র্যাব। ২২ মে নিজ ঘর থেকে কাইয়ুমের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আব্দুল কাইয়ুমসুমন মৃধা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 12/06/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

মঠবাড়িয়ায় ব্যবসায়ী কাইয়ুম হত্যায় গ্রেফতার ১ মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনে চাঞ্চল্যকর ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আসামি সুমন মৃধাকে পাঁচ শতকুরা গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার রাতে গ্রেফতার করে র্যাব। ২২ মে নিজ ঘর থেকে ব্যবসায়ী কাইয়ুমের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু ধামরাইয়ে বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ পাতে বৃহস্পতিবার বিকালে রাশেদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রাশেদুল উপজেলার যাদবপুর ইউনিয়নের দেলুটিয়া আদর্শ গ্রামের আক্কাস আলীর ছেলে। যাদবপুর ভুবন মোহন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুদলের ফাইনাল ম্যাচের সময় হঠাৎ বজ পাতে রাশেদুলের মৃত্যু হয়। ধামরাই (ঢাকা) প্রতিনিধি নান্দাইলে মাদক সেবনের প্রতিবাদ করায় হামলা নান্দাইলে মাদক সেবনের প্রতিবাদ করায় রওশনারা আক্তার নামে এক গৃহবধূকে মারধরসহ পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী স্যালন মিয়া বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মারুফ স্যালন মিয়ার ঘরের পেছনে ইয়াবা সেবন করছিল। এ সময় প্রতিবাদ করে রওশনারা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি রাজনগরে সরকারি চাল নিয়ে পানিতে ট্রাক রাজনগরে বৃহস্পতিবার ভোরে আশ্রাকাপন এলাকায় সরকারি চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। ট্রাকে ২০ টন চাল ছিল বলে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকটি রাজনগর খাদ্যগুদামের উদ্দেশে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের আশ্রাকাপন এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে। মৌলভীবাজার প্রতিনিধি কমলগঞ্জে মীমের মৃত্যুর তদন্ত ও শাস্তি দাবি কমলগঞ্জের মাধবপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মীম আক্তারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সকালে ভানুগাছ-ধলই সীমান্ত সড়কে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধন করেছেন। এ সময় তারা মীমের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি আগৈলঝাড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম আগৈলঝাড়ায় প্রভাব বিস্তার কেন্দ্র করে বুধবার বিকালে দুগ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়াও উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। স্থানীয় বিএনপির কার্যালয়ে মনিরুল ও জালাল সরদারের ছেলে সাকিবসহ তার তিন ভাইয়ের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা ঘটে। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি বড়লেখায় পামওয়েলে ঘি উৎপাদনে জরিমানা বড়লেখায় বৃহস্পতিবার পৌর শহরের বারইগ্রাম এলাকায় দীর্ঘদিন পামওয়েল ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়াসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উৎপাদন করায় অসাধু একটি চক্রকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে দিপু দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি