বুড়িচংয়ে হিজড়া হত্যায় গ্রেফতার ১

AI-classifiedconfidence 90%

Why this classification

This article reports a concrete killing: a transgender person was doused with petrol and set on fire on 13 May 2026 in Burichang, Comilla, and died on 17 May. The article's main focus is the arrest of the main suspect, but the underlying murder is a specific, recent, fatal attack within the 14-day window, so it qualifies as violence.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
13/05/26•বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন একটি বাসা

Killed

1

Injured

0

Summary

১৩ মে সকালে কুমিল্লার বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন একটি বাসায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ শিশির ১৭ মে ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান, এবং ১৮ মে রাতে র‍্যাব-১১ প্রধান আসামি জহির ইসলামকে সাতক্ষীরার ভোমরা থেকে গ্রেফতার করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 9

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জহির ইসলাম ওরফে জহির হিজড়া (প্রধান আসামি)এনামুল হক শিশির (নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তি)জাফর আলীর ছেলে জহিরনিহতের বাবা (মামলার বাদী)মিঠুন কুমার, সহকারী পরিচালক, র‍্যাব-১১অজ্ঞাত ৬-৭ জন আসামি

Affected infrastructure

বাসা

Tags

MurderDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 19/05/26open original ↗

মাদকের দ্বন্দ্বে হিজড়াকে পুড়িয়ে হত্যা, আরেক হিজড়া গ্রেপ্তার

কুমিল্লায় মাদকের দ্বন্দ্বে এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) নামের এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন আরেক তৃতীয় লিঙ্গের সদস্য। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম ওরফে জহিরকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ মে) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তার জহির বুড়িচং উপজেলার রামপাল এলাকার মৃত জাফর আলীর সন্তান। নিহত মাহি একই উপজেলার পূর্ণমতি গ্রামের কামরুল হকের সন্তান। মঙ্গলবার (১৯ মে) দুপুরে র্যাব-১১ এর সিপিসি-২ এর সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত মাহি ও গ্রেপ্তার জহিরসহ সংশ্লিষ্ট সবাই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারি টিনশেড ভবনে বসবাস করে আসছিলেন এবং প্রত্যেকেই স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের টাকার ভাগাভাগি ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মাহি ও জহিরের দলের মধ্যে বিরোধ চলছিল। এর আগে মাহি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেন। মাদক ব্যবসার বিরোধের জেরে গত ১৩ মে সকাল ১০টার দিকে জহির ও তার সহযোগীরা মাহিকে থাকার ঘরে হাত-পা বেঁধে ফেলেন এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মাহির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত ১৭ মে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মাহির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, ঘটনার পর জড়িতদের ধরতে র্যাব মাঠে নামে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি জহিরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেই মাহির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। পুরো হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আসামি জহিরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। আরিফ আজগর/আরএআর

Source 2: Jugantor · 20/05/26open original ↗

বুড়িচংয়ে হিজড়া হত্যায় গ্রেফতার ১

বুড়িচংয়ে হিজড়া হত্যায় গ্রেফতার ১ Advertisement কুমিল্লা ব্যুরো ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এনামুল হক শিশিরকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র্যাব-১১ এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পরিচালক মিঠুন কুমার। গ্রেফতার আসামির নাম জহির ইসলাম ওরফে জহির হিজড়া। তিনি বুড়িচং উপজেলার জাফর আলীর ছেলে। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির। র্যাব জানায়, ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন একটি বাসায় তৃতীয় লিঙ্গের শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন। সেখানে জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়।