গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা বিক্রি

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as criminal violence in Gazipur. It involved Locals against Locals. Reported casualties: 2 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
20/08/26•Mirjanagar Sarkar Bari, Kapasia

Killed

1

Injured

0

Summary

গাজীপুরের কাপাসিয়ায় ২০ আগস্ট রাতে আতাউর রহমানকে কুপিয়ে হত্যা করা হয় এবং তার মৃত্যুর শোকে তার মা জহুরা খাতুনও মারা যান। অপরাধীরা চালককে হত্যার পর তার অটোরিকশাটি বিক্রি করে দিয়েছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Ataur RahmanJohura KhatunRajib KhanNakibul HasanKibria

Affected infrastructure

auto-rickshaw

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 21/08/26open original ↗

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:২৯ গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউর রহমান আতা (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। ছেলের নিহত হওয়ার খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে যাত্রী পরিবহনের জন্য অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। রাত ৮টার পর পাশের সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে একটি লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা আতাউর রহমানকে শনাক্ত করেন। স্বজনরা আরও জানান, ছেলের নির্মম হত্যাকাণ্ডের খবর শুনে বাড়িতে থাকা বৃদ্ধ মা জহুরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। উপজেলার আড়ালিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করেছে। তাঁর মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। - বিষয় : - ছুরিকাঘাতে হত্যা - নিহত

Source 2: Jugantor · 24/08/26open original ↗

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা বিক্রি

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা বিক্রি শোকে মায়েরও মৃত্যু, দুই খুনি গ্রেফতার Advertisement যুগান্তর প্রতিবেদন, গাজীপুর প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজীপুরে অটোরিকশাচালক আতাউর হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চালককে হত্যার পর অটোরিকশাটি ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা। গ্রেফতারের পর অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর। গ্রেফতাররা হলো, কাপাসিয়ার ঘাগরিচালা এলাকার রাজীব খান, মির্জানগর গ্রামের নকিবুল হাসান (২৪)। এছাড়াও অটোরিকশা ক্রয়ের দায়ে কিবরিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে ২০ আগস্ট রাতে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় আতাউর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর খবর সইতে না পেরে মা জহুরা খাতুনও (৭৫) মারা যান। রোববার সংবাদ সম্মেলনে গাজীপুর পিবিআই জানায়, গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা জানিয়েছে চালক আতাউর রহমানের সঙ্গে পূর্বপরিচয় ও আত্মীয় সম্পর্ক ছিল তাদের। তাকে ডেকে নিয়ে গলাটিপে, রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাতে হত্যা করা হয়। পরে অটোরিকশা বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেয়।