চিলমারীতে খেলার মাঠে ইউএনওর ওপর হামলা
Why this classification
The incident is classified as political violence because the attack on the government official (UNO) was directly motivated by public dissatisfaction with administrative recruitment processes, which is a form of governance-related political conflict.
Killed
0
Injured
3
Summary
কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষুব্ধ জনতা ইউএনও মো. মাহমুদুল হাসান এবং দুই শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় ইউএনওর বাসভবনের বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চিলমারীতে খেলার মাঠে ইউএনওর ওপর হামলা
চিলমারীতে খেলার মাঠে ইউএনওর ওপর হামলা Advertisement চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুড়িগ্রামের চিলমারীর ইউএনও মো. মাহমুদুল হাসানের ওপর হামলা হয়েছে। রোববার রাতে উপজেলা পরিষদ চত্বরে খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাডমিন্টন খেলোয়াড় দুই শিক্ষককেও মারধর করা হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম এবং লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভ থেকে এই হামলা হয়েছে। জানা যায়, বিদ্যুৎ সংকটের মধ্যে উপজেলা পরিষদ চত্বরে সার্চলাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন নিয়ে কয়েকদিন ধরে কিছু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর মধ্যে রোববার রাত ৮টায় ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী নিয়োগের ফল প্রকাশিত হয়। এতে অনিয়মের অভিযোগে কিছু মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে ইউএনওর বাসভবনের দিকে যাচ্ছিল। তখন ইউএনও পরিষদ চত্বরের মাঠে ব্যাডমিল্টন খেলছিলেন। তাই তারা সেখানে গিয়ে তাকে গালমন্দ করে চলে যায়। ফের তারা ফিরে এসে ইউএনওর ওপর হামলা চালায় এবং বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় আনসার সদস্যদের সহায়তায় ইউএনও বাসায় যান। সেখান থেকে ফেরার পথে ব্যাডমিন্টন খেলোয়াড় শিক্ষক মিলন কান্তি চন্দ্র ও মো. রেজাউল করিমকে মারধর করা হয়। থানাহাট ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন কান্তি চন্দ্র বলেন, ইউএনওর সঙ্গে মাঠে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। ঘটনার পর সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আমাদের ওপর হামলা হয়। ঘটনা রাতে হওয়ায় আমরা হামলাকারীদের চিনতে পারিনি। চিলমারী থানার ওসি নয়ন কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে জানতে ইউএনও মাহমুদুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া সোমবার তিনি কার্যালয়েও আসেননি।
