মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে হামলা

AI-classifiedconfidence 92%

Why this classification

Although the incident is a violent clash with injuries and house damage, no political party or wing is mentioned, so it does not meet the criteria for political violence; therefore it is classified as criminal violence.

Reported by:JugantorSingle source
26/07/26•Alamshree, Nayekpur Union

Killed

0

Injured

40

Summary

নেত্রকোনা জেলার মদনে লাশ দাফনের পর বাড়ি ফেরার পথে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন, যার মধ্যে নারীরাও রয়েছে, আহত হয়েছেন এবং কিছু বাড়ি ভাঙচুর হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ফারুক মেম্বারের খালাতো ভাই জামালকামরুলবেবুলমদন থানার ওসি সালাহউদ্দিন করিমএমদাদুলসাইফুল ইসলামসজীব মিয়াপ্রান্তআবুল কাশেমমুনায়েমরামিনসিফাতরোশনারা আক্তাররাকিবা আক্তারনুরজাহান আক্তার

Affected infrastructure

বাড়িঘর

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 40

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 27/07/26open original ↗

মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে হামলা

মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে হামলা নারীসহ আহত ৪০ Advertisement মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নেত্রকোনার মদনে লাশ দাফন দিয়ে বাড়ি ফেরার পথে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত এমদাদুল, সাইফুল ইসলাম, সজীব মিয়া, প্রান্ত, আবুল কাশেম, মুনায়েম, রামিন, সিফাত, রোশনারা আক্তার, রাকিবা আক্তার, নুরজাহান আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের মদন ও পাশের উপজেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, কয়েকদিন আগে ফারুক মেম্বারের খালাতো ভাই জামাল অটোরিকশা নিয়ে আলমশ্রী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কামরুল ও বেবুল মেম্বারের লোকজন জামাল মিয়ার অটোরিকশা গতিরোধ করে। এ সময় ফারুক মেম্বারের মামাতো ভাই হৃদয় এগিয়ে গেলে তাকে মারধর করে। এরপর থেকেই ফারুক মেম্বারের লোকজনের আলমশ্রী বাজারে যাওয়া বন্ধ ছিল। বিষয়টি নিষ্পত্তি করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ব্যর্থ হয়। এদিকে গত ২৪ জুলাই শুক্রবার ফারুক মেম্বারের এক ভাতিজা ঢাকা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। রোববার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করে বাড়ি দিকে আসার পথে কামরুল ও বেবুল মেম্বারের লোকজন হামলা চালায় এ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মদন থানার ওসি সালাহউদ্দিন করিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমশ্রী গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘর ভাঙচুর করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে।