আ.লীগ নেতার নেতৃত্বে চিংড়িঘের লুটপাটের অভিযোগ

AI-classifiedconfidence 72%

Why this classification

A group led by Ahad Ali and his three sons allegedly raided and looted fish from Golam Azam's shrimp enclosure, which is a concrete, recent act of group theft following a threat the day before. It is classified as violence because the incident involved an organised group taking property by force, and no casualties were reported.

Reported by:SamakalSingle source
14/04/26•ভৈরবনগর, রমজাননগর ইউনিয়ন, শ্যামনগর

Killed

0

Injured

0

Summary

সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভৈরবনগরে ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) সকালে আহাদ আলী ও তাঁর ছেলেদের নেতৃত্বে গোলাম আজমের চিংড়িঘের থেকে মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এর আগের দিন (১৩ এপ্রিল) হুমকির ঘটনা ঘটেছিল এবং ভুক্তভোগী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

72% · severity 3

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

আহাদ আলী (ওয়ার্ড কমিটির সহসভাপতি, ৩ নম্বর ওয়ার্ড, রমজাননগর ইউনিয়ন)রাশিদুল (আহাদ আলীর ছেলে)শহিদুল (আহাদ আলীর ছেলে)সিরাজুল (আহাদ আলীর ছেলে)গোলাম আজম (ঘেরমালিক, ভুক্তভোগী)

Affected infrastructure

চিংড়িঘেরঘেরের মাছ

Tags

RobberyLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 15/04/26open original ↗

আ.লীগ নেতার নেতৃত্বে চিংড়িঘের লুটপাটের অভিযোগ

আ.লীগ নেতার নেতৃত্বে চিংড়িঘের লুটপাটের অভিযোগ ফাইল ছবি শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৮:০১ সাতক্ষীরার শ্যামনগরে হুমকি দেওয়ার পরদিন চিংড়িঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ঘেরমালিক গোলাম আজম এ ব্যাপারে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গোলাম আজম জানান, উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর মৌজার সাড়ে চার বিঘা জমি ২০১৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইজারা নিয়ে তিনি চিংড়ি চাষ করছেন। এ জন্য এলাকার রফিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে চার বছরের অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু জমির মালিকদের সঙ্গে রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি আহাদ আলীর বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে সোমবার আহাদ আলীর ছেলে রাশিদুল ও সিরাজুল ঘেরমালিক গোলাম আজমকে হুমকি দেন। তিনি শ্যামনগর থানায় বিষয়টি লিখিতভাবে জানান। অভিযোগে বলা হয়, মঙ্গলবার সবাই যখন পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেই সুযোগে আহাদ আলী ও তার তিন ছেলে রাশিদুল, শহিদুল ও সিরাজুলের নেতৃত্বে গোলাম আজমের চিংড়িঘেরে লুটপাট চালানো হয়। আহাদ আলীর দাবি, তিনি আগে রাজনীতি করলেও এখন কোনো দল করেন না। ওই জমি নিয়ে বিরোধের বিষয়টি জানিয়ে গোলাম আজমকে নিষেধ করেছিলেন মাছের ঘের না করতে। তবে কথা না শোনায় সেখানে তিনিও মাছ ছেড়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার কিছু মাছ ধরেছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। পুলিশ শিগগিরই ঘটনাস্থল পরিদর্শনে যাবে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।