উদ্ধারে গিয়ে সংঘর্ষ হাবিপ্রবির বৈছাআ নেতাসহ আহত ১৫

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, specific incident from 1 April 2026 in Pirganj, Thakurgaon, in which a police officer and his brother-in-law beat a student activist's brother, and the activist's rescue effort led to a clash that injured about 15 people. It involves physical assault and a group brawl, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
01/04/26•পীরগঞ্জ পৌর শহরের নেতার মোড়

Killed

0

Injured

15

Summary

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার (১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পুলিশ সদস্য সোহেল ও তার শ্যালক শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক ফয়সাল মোস্তাকের ভাই সুমনকে মারধর করেন। ভাইকে উদ্ধার করতে গিয়ে পৌর শহরের নেতার মোড়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Law EnforcementLocals

Victim side

NCP

Other actors

ফয়সাল মোস্তাক (হাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার আহ্বায়ক)সুমন (ফয়সাল মোস্তাকের ছোট ভাই)সোহেল (পুলিশ সদস্য)শরীফ (সোহেলের শ্যালক)ওসি আব্দুল হাকিম

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement, Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/04/26open original ↗

উদ্ধারে গিয়ে সংঘর্ষ হাবিপ্রবির বৈছাআ নেতাসহ আহত ১৫

পীরগঞ্জে ভাইকে মারধর উদ্ধারে গিয়ে সংঘর্ষ হাবিপ্রবির বৈছাআ নেতাসহ আহত ১৫ Advertisement হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) আহ্বায়ক ফয়সাল মোস্তাক ও তার ছোট ভাই সুমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। জানা যায়, বুধবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার সময় পুলিশ সদস্য সোহেলের প্রাইভেট কারের সঙ্গে সুমনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহেল সুমনকে প্রাইভেটকারে করে পীরগঞ্জে নিয়ে যান। সেখানে তার শ্যালক শরীফের সঙ্গে মিলে সুমনকে মারধর করা হয়। খবর পেয়ে ভাইকে উদ্ধারে ফয়সাল মোস্তাক লোকজন নিয়ে পীরগঞ্জে গেলে পৌর শহরের নেতার মোড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সোহেল, শরীফ, আরাফাত, রুবেল, ফয়সাল, আকাশ, সুমন, রায়হানসহ প্রায় ১৫ জন আহত হন। গুরুতর আহত ফয়সালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার হাবিপ্রবি শাখা এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। ওসি আব্দুল হাকিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।