তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত
Why this classification
ঘটনাটি বাংলাদেশের সীমান্তে সংঘটিত হয়েছে এবং এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী জড়িত। বিএসএফ কর্তৃক পুশ ইন প্রচেষ্টা এবং বিজিবি কর্তৃক তা প্রতিহত করার ঘটনাটি একটি সীমান্ত সংঘর্ষ, যা রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
Killed
0
Injured
0
Summary
শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করে এবং বিএসএফকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য করে।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ঠেকাল বিজিবি
টহলরত বিজিবির সদস্যরা। পেছনে স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায়ছবি: বিজিবির সৌজন্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই চেষ্টা প্রতিহত করেন। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এ সময় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও বিজিবিকে সহায়তা করেন। আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপি এলাকায় ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার–সংলগ্ন সীমান্ত দিয়ে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে এ চেষ্টা চালানো হয়। বিজিবি জানায়, দায়িত্বরত টহল দল অত্যন্ত দক্ষতা, পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে তাৎক্ষণিকভাবে পুশ ইনের চেষ্টা প্রতিহত করে। পরে বিএসএফ তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ সময় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহায়তা করেন। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন সিলেট বিভাগবিজিবিহবিগঞ্জবিএসএফপুশ ইনসীমান্তমাধবপুর
