গলিতে সুরকি রাখায় শিক্ষিকার ওপর হামলা

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রতিবেশীরা জমি ও গলিতে সুরকি রাখা নিয়ে বিরোধের জেরে স্কুলশিক্ষিকাকে লোহার রড দিয়ে হামলা করে আহত করে এবং তার কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে, যা একটি সুনির্দিষ্ট অপরাধমূলক সহিংস ঘটনা।

Reported by:JugantorSingle source
21/06/26•Talaimari Baje Kazla

Killed

0

Injured

1

Summary

রাজশাহীর তালাইমারী বাজে কাজলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীরা স্কুলশিক্ষিকা শিলা খাতুনকে লোহার রড দিয়ে আঘাত করে আহত করে এবং তার টাকা ও স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেয়। ২১ জুন বিকালে এ ঘটনা ঘটে; তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শিলা খাতুনরিপন আলীপারভেজ আলী স্বপনআফসানা মিমিশিখা বেগমওসি গোলাম কবীর

Tags

Land DisputeRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 23/06/26open original ↗

গলিতে সুরকি রাখায় শিক্ষিকার ওপর হামলা

রাজশাহীতে জমি নিয়ে বিরোধ গলিতে সুরকি রাখায় শিক্ষিকার ওপর হামলা Advertisement রাজশাহী ব্যুরো প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজশাহী নগরীতে বাড়ির গলিতে সুরকি রাখা নিয়ে এক শিক্ষিকার ওপর হামলা চালিয়েছে প্রতিবেশীরা। এতে ওই স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বিকালে নগরীর তালাইমারী বাজে কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিলা খাতুন খাদেমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযুক্তরা হলো-রিপন আলী, তার বড়ভাই পারভেজ আলী স্বপন, রিপনের স্ত্রী আফসানা মিমি ও স্বপনের স্ত্রী শিখা বেগম। শিলা খাতুন বলেন, রোববার সকালে আমার বড় বোনের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল। তাই তারা আমাদের বাড়ির গলিতে কিছু সুরকি দিয়েছিল। কিন্তু আমাদের প্রতিবেশী, সম্পর্কে আমার ফুপাতো ভাই হয়, তারা এসে ঝামেলা শুরু করে। পরে বিকালে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্তরা আমাকে ঘিরে ধরে লোহার রড দিয়ে আঘাত করে। ব্যাগে থাকা টাকা ও হাতে থাকা স্বর্ণের ব্যাসলেটও ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের ঝামেলা জমি নিয়ে। আমাদের বাড়ির কাজ করতে মিস্ত্রি আসলে তাদের গালিগালাজ ও মারধর করে পাঠিয়ে দেয়। গলিতে রিকশা বা ভ্যানও ঢুকতে দেয় না। অভিযুক্ত রিপন আলীর মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ওসি গোলাম কবীর বলেন, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান আছে। স্কুল শিক্ষিকা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।