সাতকানিয়ায় আ.লীগ সমর্থককে গুলি
Why this classification
This incident was classified as political violence in Chattogram. Parties reported: AL, Unidentified Miscreants. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
1
Summary
(২৯ জুন ২০২৬) রাতে চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের উত্তর পাড়ায় আওয়ামী লীগ সমর্থক এনায়েত আলী ফকিরকে (৪০) গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুরনো বিরোধের জেরে এই হামলা হয় এবং এনায়েত আলী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
AI analysis
Category
Political Violence
Confidence
89% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সাতকানিয়ায় আ.লীগ সমর্থককে গুলি
সারাদেশ সাতকানিয়ায় আ.লীগ সমর্থককে গুলি × সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:৪২ | প্রিন্ট সংস্করণ - অ + আগের বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থককে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম এনায়েত আলী ফকির (৪০)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত সন্দেহে রায়হান রনি নামের একজনকে আটক ও একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনায়েত আলী ফকির তাঁর পাশের বাড়ির এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে তিনি হামলার শিকার হন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। গতকাল মঙ্গলবার দেড়টার দিকে মোবাইল ফোনে জানতে চাইলে এনায়েত আলী বলেন, স্থানীয় জিহান, কামরুল ও ছাবেরের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল আগে থেকেই তাঁর বাড়ির কাছে ওত পেতে ছিল। তাঁর পথরোধ করে হাত ও পায়ে ছররা গুলি করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র, রড ও হকিস্টিক দিয়ে আঘাত করে রাস্তার পাশের ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা। তাঁর চিৎকার শুনে লোকজন ছুটে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। এনায়েত আলী আরও বলেন, ‘আমি সরাসরি কোনো দল করি না, তবে আওয়ামী লীগ সমর্থন করি। হামলাকারীরা সবাই আমার এলাকার। তারা এর আগে আমার ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম। এ কারণে এলাকার একটি মারামারির ঘটনার আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। আমি কিছুদিন কারাগারে ছিলাম। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছি।’ এনায়েত আলী দুপুর পর্যন্ত চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোবাইল ফোনে জানতে চাইলে এনায়েত আলীল স্ত্রী জিন্নাত আরা বেগম বলেন, তাঁর স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিলাইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আজিজুল্লাহ লিমন বলেন, হামলাকারীরা আগে থেকেই এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমরা আহতের পরিবারের সঙ্গেও কথা বলেছি। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। বিষয় : গুলি আরও পড়ুন মৌলভীবাজারে মতিন হত্যার ঘটনার ক্লু উদ্ধার, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল লক্ষ্মীপুরের সেই থানার ওসি প্রত্যাহার সর্বশেষ ফুটবলের ইতিহাসে অবিশ্বাস্য গল্প লিখল বেলজিয়াম মৌলভীবাজারে মতিন হত্যার ঘটনার ক্লু উদ্ধার, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা হরমুজ এখন তেহরানের ক্ষমতার সর্ববৃহৎ হাতিয়ার বরিশালের নতুন ডিসি মামুন যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল লক্ষ্মীপুরের সেই থানার ওসি প্রত্যাহার আরও পড়ুন ×
সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে লক্ষ্য করে গুলি
সাতকানিয়ায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী এনায়েত আলীছবি: সংগৃহীত চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ কর্মীর নাম এনায়েত আলী (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লোকমান হাকিম বলেন, এনায়েত আলী গ্রামের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে এনায়েত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে। এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘এলাকায় মসজিদ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। এ ছাড়া রাজনৈতিক কারণেও তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।’ সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে মো. রায়হান (২৬) নামের স্থানীয় এক তরুণকে আটক করে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগসাতকানিয়াআওয়ামী লীগগুলি
