কপাল পুড়ল সেই যুবদল নেতার
Why this classification
A Jubo Dal union leader and his associates allegedly beat Md. Idris, a 45-year-old vegetable seller, at the union party office on 26 February 2026, and he died on 2 March after falling seriously ill on the way to hospital. This is a concrete, recent, fatal physical attack inside Bangladesh, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্টের জেরে ২৬ ফেব্রুয়ারি পাখিমারা বাজার থেকে মো. ইদ্রিসকে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা মারধর করেন। গুরুতর অসুস্থ হয়ে ২ মার্চ রাতে হাসপাতালে নেওয়ার পথে ইদ্রিসের মৃত্যু হয়, পরে জহিরুলকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কপাল পুড়ল সেই যুবদল নেতার
কপাল পুড়ল সেই যুবদল নেতার Advertisement কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ার জহিরুল ইসলাম নামে এক যুবদল নেতার সাধারণ সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জহিরুল ইসলাম কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। উল্লেখ্য, ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে মো. ইদ্রিস (৪৫) নামে পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠে জহিরুলের বিরুদ্ধে। ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ তার অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন এবং কমেন্ট করেন। এতে জহির ক্ষিপ্ত হন। বেশ কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে ২৬ ফেব্রুয়ারি তিনি পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহিরসহ তার সহযোগীরা ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার পর বাসায় নেয়। পরে সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
