লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
Why this classification
The article reports an attack on NCP chief coordinator Nasiruddin Patwar at Lalan Shah Mazar on 4 Oct 2026, meeting the definition of an attack and occurring within the 14‑day window, so it is classified as a violence incident.
Killed
0
Injured
0
Summary
কুষ্টিয়ার লালন শাহ মাজারে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রোববার সন্ধ্যায় হামলা ঘটেছে। এ বিষয়ে কোনো আহত বা নিহতের তথ্য পাওয়া যায়নি।
AI analysis
Category
Political Violence
Confidence
78% · severity 2
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তার বহনকারী গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল, এনসিপির নিন্দা
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে তাঁর হাতে আঘাত লাগে। পরে নেতা-কর্মীরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের কথা জানিয়েছে।এনসিপি বলছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা বা হেনস্তার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনাও উল্লেখ করেছে দলটি। এনসিপির ভাষ্য অনুযায়ী, ওই সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সারজিস আলম নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁদের নিরাপত্তায় নিয়ে যায়।এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে বলে জানিয়েছে এনসিপি। দলটি ওই ঘটনারও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনাকে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয় বলে মন্তব্য করেছে এনসিপি। দলটির মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; তবে এর জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া গ্রহণযোগ্য নয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি গুরুতর উদ্বেগের বিষয়। প্রতিটি ঘটনার তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা না হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।এনসিপি বলেছে, হামলা, হেনস্তা বা ভয়ভীতি দেখিয়ে কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।দলটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ. কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকা
