মুলাদীতে রাতের আঁধারে হাতবোমার বিস্ফোরণ
Why this classification
This is a single, specific incident in which several hand bombs were reportedly set off near an abandoned house in Bhedduria village on the night of 26 March 2026, and police confirmed traces of the blasts. It is classed as violence because it involves explosions that caused panic, although no deaths or injuries were reported and the accused families deny involvement.
Killed
0
Injured
0
Summary
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত প্রায় ৯টায় পরপর ৮-৯টি হাতবোমার বিস্ফোরণ ঘটে, যাতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে হাতবোমার বিস্ফোরণের আলামত পেয়েছে, তবে এতে হতাহতের খবর নেই এবং অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মুলাদীতে রাতের আঁধারে হাতবোমার বিস্ফোরণ
মুলাদীতে রাতের আঁধারে হাতবোমার বিস্ফোরণ Advertisement মুলাদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তরপাড়ে ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় সময় ভেদুরিয়া ও পার্শ্ববর্তী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধিপত্য বিস্তার করতে ও আতঙ্ক ছড়াতেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সফিপুর পুলিশ চৌকির এএসআই মো. সোহেল। এ ব্যাপারে ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মো. মোকছেদ খান জানান, রাত ৯টার দিকে ওই গ্রামের খোকন খানের পরিত্যক্ত বাড়ির কাছে বিকট শব্দ হয়। পরবর্তীতে পরপর ৮ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ হয়। এতে গ্রামের নারী, শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় আধিপত্য বিস্তার করতে একটি পক্ষ এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। ওই গ্রামের বাসিন্দা ঝুমুর বেগম বলেন, ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে আবু বকর, ইউসুফ মুন্সী, দুলাল খানের ছেলে লালন খান ও তাদের লোকজনের কাছে পুরো গ্রামের সহস্রাধিক মানুষ জিম্মি হয়ে পড়েছে। ওই পরিবার দুটি এলাকায় আতঙ্ক ছড়াতে বিস্ফোরণ ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে ছালাম মুন্সী বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা নাই। আমার পরিবারের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। এএসআই মো. সোহেল জানান, বিস্ফোরণের অভিযোগ পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, বিস্ফোরণের বিষয়টি শুনেছি। অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
