ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a real, recent physical fight in Kaliakair, Gazipur, on Tuesday 21 April 2026. Supporters of two factions of the Bangladesh Nationalist Party fought over scrap removal from a factory, leaving at least 10 people injured and a car vandalised.

Reported by:JugantorSingle source
21/04/26•মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকা, কালিয়াকৈর

Killed

0

Injured

10

Summary

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকায় হোগলোন কারখানার ঝুট বের করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষে হারুন অর রশিদের গাড়ি ভাঙচুর করা হয় এবং ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

হারুন অর রশিদ (উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক)ফরহাদ হোসেন (গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি)শহিদুল ইসলাম (কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)

Affected infrastructure

car

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/04/26open original ↗

ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ Advertisement কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকায় ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার হোগলোন কারখানার ঝুট বের করানো নিয়ে উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রদল নেতা ফরহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হোগলোন কারখানার ঝুট বের করতে যান হারুন। ফরহাদ তার লোকজন নিয়ে ঝুট বের করতে বাধা দেন। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ফরহাদের লোকজন হারুনের গাড়ি ভাঙচুর করে। ফরহাদের পক্ষের লোকজনের অভিযোগ, হারুনের নামে যে ডিউ কাটা হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। নেতারা ফরহাদকে ঝুট বের করতে মৌখিকভাবে আদেশ দেন। কিন্তু হারুন জোর করে মাল বের করতে যায়। এ সময় বাধা দিলে তারা হামলা চালিয়ে মারধর করে। এ বিষয়ে হারুন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে (ডিউ) নিয়ে ওই কারখানা থেকে ঝুট বের করে আসছি। আজকে কারখানা থেকে ঝুট বের করতে গেলে ফরহাদ তার লোকজন নিয়ে মারধর করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই কারখানায় গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর এবং আহত ২৫ : কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দীঘির পাড় এলাকায় মঙ্গলবার আহসান কম্পোজিট কারখানায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ ও কারখানা ভাঙচুর করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই কারখানার ৯ কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপতালে ভর্তি করা হয়। কারখানা ও পুলিশ সূত্র জানায়, কারখানায় শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকার স্লিপ বিতরণ করা হয়। এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শতভাগ বাৎসরিক ছুটির টাকার পরিশোধের দাবি এনে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে কারখানার অফিসকক্ষ ভাঙচুর করা হয়। শিল্প পুলিশ আসলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে শ্রমিকরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কারখানার অ্যাডমিন কর্মকর্তা জামাল হোসেন জানান, অফিস কক্ষের কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ ও থাই গ্লাস ভাঙচুর করে। বাধা দিতে গেলে তারা আমাদের ৯ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। শিল্প পুলিশের ওসি মোরশেদ জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।