নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল কলেজশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি একটি হত্যাকাণ্ড, যেখানে এক কলেজছাত্রের মরদেহ বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে উদ্ধার হয়েছে। এটি স্পষ্টতই সহিংস অপরাধ, তাই সহিংস ঘটনা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
08/10/26•ধুলদী রঘুনাথপুর, দাদশী ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নে নিখোঁজের চারদিন পর কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহানের (১৯) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়; হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

পুলিশ সুপার মীর মনির হোসেনরোহানের বাবা ফরহাদ চৌধুরী

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 16/06/26open original ↗

পাটখেত থেকে জামায়াতকর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

পাটখেত থেকে জামায়াতকর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার আসাদুল ইসলাম রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৮:১৭ রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পাটখেত থেকে আসাদুল ইসলাম (২৩) নামে এক তরুণের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসাসংলগ্ন একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। জেলা জামায়াতে ইসলামী দাবি করেছে, নিহত আসাদুল তাদের একজন সক্রিয় কর্মী ছিলেন। আসাদুল উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আসাদুল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি থানা-পুলিশকে জানান। সোমবার সকালে স্থানীয় লোকজন পাটখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা বোধগম্য হচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন। কালুখালী থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহতের শরীরের পেছনের অংশে পোড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে দাহ্য পদার্থ দিয়ে পোড়ান হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার হাত ওপরে বাঁধা অবস্থায় ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত যুবক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। - বিষয় : - রাজবাড়ী - মরদেহ উদ্ধার - জামায়াতে ইসলামী

Source 2: Dhaka Post · 08/10/26open original ↗

নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল কলেজশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকায় নিজ বাড়ির পেছনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চৌধুরী ফুয়াদ হাসান রোহান ওই এলাকার মো. ফরহাদ চৌধুরী ও রিতা ইয়াছমিন দীপা দম্পতির ছেলে। এছাড়াও দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত মো. রোকন উদ্দিন চৌধুরীর নাতি ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই। রোহান রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে খাবারের সময় রোহানের মুঠোফোনে একটি কল আসে। খাবার খেয়ে বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৫টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার ফোনে কল করেন। তখন তার দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। একটি অ্যান্ড্রয়েড ও অপরটি বাটন ফোন ব্যবহার করতেন রোহান। আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) রোহানের বাবা ফরহাদ চৌধুরী রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি ডোবায় বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা লাঠি দিয়ে বস্তায় ধাক্কা দেন। এ সময় বস্তার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গত ৫ অক্টোবর বিকেল থেকে রোহান নিখোঁজ ছিল। তার বাবা পরদিন গত ৬ অক্টোবর থানায় জিডি করেছিল। কিন্তু ভিকটিমের ফোন বন্ধ থাকায় তার লোকেশন ডিটেক্ট করা যাচ্ছিল না। কিন্তু তারপরও আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে কাজ করছিলাম। আজ সন্ধ্যার আগে নিখোঁজ ওই যুবকের বস্তাবন্দি মরদেহ তার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, মরদেহ একটি বস্তার ভেতরে রাখা হয়েছিল। আরেকটি বস্তায় মাটি ভরে মরদেহের বস্তার সঙ্গে বেঁধে ডোবায় ফেলে দেওয়া হয়। মরদেহ ফুলে ওঠার পর বস্তাটি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। তিনি আরও বলেন, গত ৫ অক্টোবর থেকে রোহান নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকেই পুলিশ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছে। তার ব্যবহৃত মুঠোফোনের তথ্য, পারিবারিক বিরোধ, প্রেমঘটিত কোনো বিষয় ছিল কি না এবং বন্ধুদের মধ্যে কোনো বিরোধ ছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার আরও বলেন, এখনও হত্যার কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ