সকালে নিখোঁজ শিশু, রাতে বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার
Why this classification
A two-year-old girl was found dead near her home in Chilmari, Kurigram, on the night of 17 April 2026 after going missing that morning. Her family says she was deliberately killed over a family feud, and police are investigating, so this is a reported murder within the recent window.
Killed
1
Injured
0
Summary
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে কুড়িগ্রামের চিলমারীর থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়ায় নিখোঁজ দুই বছরের শিশু আয়শা খাতুনের মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
খেলতে খেলতে নিখোঁজ আয়শার নিথর ফেরা
খেলতে খেলতে নিখোঁজ আয়শার নিথর ফেরা প্রতীকী ছবি চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০২:৩৮ বাড়ির পাশে খেলছিল দুই বছর বয়সী ছোট্ট আয়শা খাতুন। হঠাৎই নিখোঁজ হয় সে। দিনভর আশপাশের সব এলাকায় তল্লাশি করেন স্বজনরা। কোথাও মেলেনি শিশুটিকে। কিন্তু রাতে বাড়ির পাশেই পাওয়া যায় আয়শাকে। তবে শরীরে তার প্রাণ নেই, চোখ উপড়ানো। মর্মন্তুদ এই ঘটনা শুক্রবার ঘটেছে কুড়িগ্রামের চিলমারীতে। উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়ার আলমগীর হোসেনের মেয়ে আয়শা। স্বজনরা জানান, শুক্রবার দিনভর ব্যর্থ খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় আবার তল্লাশির সময় আয়েশার মরদেহ পাওয়া যায়। তার চোখ উপড়ে ফেলা মরদেহ দেখে বুকফাটা কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন। আয়শার মা রাশেদা বেগমের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দিনের বেলায় একই জায়গায় খোঁজ করেও মেয়েকে পাননি। শুক্রবার এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ পান তারা। প্রতিবেশীদের ধারণা, শুক্রবার কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয়। পরে রাতের অন্ধকার ও বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে বাড়ির পাশেই ফেলে রাখা হয়। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে শনিবার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আলমীর হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ওসি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। - বিষয় : - কুড়িগ্রাম - মরদেহ উদ্ধার
সকালে নিখোঁজ শিশু, রাতে বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আয়শা খাতুন (২)। শিশুটি ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়। শিশুটির মা রাশেদা বেগম বলেন, পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পাই। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মমিনুল ইসলাম বাবু/আরকে
চিলমারীতে শিশু সকালে নিখোঁজ রাতে মিলল লাশ
চিলমারীতে শিশু সকালে নিখোঁজ রাতে মিলল লাশ Advertisement চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়শা সিদ্দিকা আশুরার (২) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। শুক্রবার বাড়ির পাশের ফাঁকা স্থানে পড়ে থাকা বাঁশের কঞ্চির ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা আশুরা নিখোঁজ হয়। এর পরপরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাতেও শিশুটির সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশে তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, শিশুটির একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
