সীতাকুণ্ডে টমেটো খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
Why this classification
This is a single, recent incident in which supporters of two BNP local leaders fought on the night of 10 March 2026, leaving eight people injured. A young guard, Sajib, was found dead in a tomato field the next morning, and the article describes cocktail explosions and beatings.
Killed
1
Injured
8
Summary
চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল বিতরণ নিয়ে বিএনপি নেতা আলিম ও শাহাবুদ্দিনের অনুসারীদের মধ্যে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাতের সংঘর্ষে আটজন আহত হন। আহত অবস্থায় টমেটো খেতে পড়ে থাকা দারোয়ান সজিব (২৫) নিহত হন, যাঁর রক্তাক্ত মরদেহ বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে উদ্ধার করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 8
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সীতাকুণ্ডে টমেটো খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সীতাকুণ্ডে টমেটো খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার নিহত সজিব সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১৭:২৮ চট্টগ্রামের সীতাকুণ্ডে সজিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় এক টমেটো খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি জানান, স্থানীয়ভাবে খবর আসে ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে স্থানীয় বিএনপি নেতা আলিম ও সাহাবউদ্দিনের লোকেদের মধ্যে সরকারি চাল বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৮টায় ফের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আটজন আহত হন। এরপর বুধবার সকালে ১১টার দিকে স্থানীয় টমোটো খেতে তার সজিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত সজিব (২৫) মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। ওই যুবক মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের বাড়িতে দারোয়ানের কাজ করতেন। এলাকাবাসী জানায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় মঙ্গলবার সকাল দশটার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সরকারি ভিজিএফ সরকারি চাল বিতরণের সময় যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর এ ঘটনার জেরে সন্ধ্যায় ইফতারের পর শাহাবুদ্দিনের লোকজন আলিমের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরের দিনই ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আলিমের স্ত্রী তাহমিনা আক্তার মুঠোফোনে সমকালকে বলেন, চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদে আমার স্বামী আলিম ও শাহাবুদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। সেখানে শাহাবুদ্দিন আমার স্বামীকে (আলিম) বলে এখানে কেন আসছিস? আলিম বলেছিল আমি আগামীতে নির্বাচন করব, তাই দেখতে আসছি। আমার ভাশুরও সেখানে গিয়েছিলেন ভাইয়ের সঙ্গে ঝামেলা দেখে। এসময় শাহাবুদ্দিন দুইজন ছেলেকে এনেছিল আমার স্বামীকে মারার জন্য। তারা আঘাত করার চেষ্টা করলে আমার স্বামী ও ভাশুর দৌড়ে চলে যায়। তিনি আরও বলেন, পরে সন্ধ্যা ইফতারের পর কয়েকজন যুবক এসে দোকানের সামনে থেকে আমার স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যেতে চেষ্টা করেছিল। চারটি সিএনজি ও দুটি মোটরসাইকেল এনে ককটেল ফাটিয়েছিল এবং মারধর করেছিল তারা। মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মুঠোফোনে বলেন, তার সঙ্গে চাল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদে কোনো ঘটনা ঘটেনি। আলিমের বিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল। দেড়মাস পার হয়ে গেলেও টাকা দেয়নি সে। স্থানীয় বাংলাবাজার এলাকায় টাকার কথা জিজ্ঞেস করলে এই টাকা দেবে না বলে জানায় সে। তিনি আরও বলেন, মঙ্গলবার আমাদের একটা ইফতার পার্টি হয়েছিল, আমি সেখানে ছিলাম। পরে শুনি, গোপ্তাখালী থেকে আসা ৪-৫ জন আমার ওপর হামলা করতে গিয়ে বাড়িতে থাকা সবার ওপর হামলা চালায়। এতে দারোয়ান সজিব নিহত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোরশেদ আলম বলেন, ‘অভিযোগকারী ও হামলাকারী সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের আধিপত্য বিস্তার নিয়ে এই কোন্দল। জাতীয় নির্বাচনের পর থেকে গোপ্তাখালী এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটছে বিএনপির লোকজন। এসব কারণেও তাদের মধ্যে কোন্দল রয়েছে।’ সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আলিম ও শাহাবউদ্দিনের মধ্যে দলীয় বিরোধ ছিল। মঙ্গলবার ইউনিয়ন পরিষদে সরকারি চাল বিতরণ সময় দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আটজন আহত হয়। ওই ঘটনার সময় আহত হয়ে সজিব স্থানীয় একটি টমেটো খেতে পড়ে ছিল, তবে তা কেউ জানত না। বুধবার সকালে সজিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। - বিষয় : - মরদেহ উদ্ধার - সীতাকুণ্ড
