পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২

AI-classifiedconfidence 95%

Why this classification

[ { "justification": "This incident is classified as political violence because members of the BNP launched an attack on protesting workers from the Patuakhali Boatmen Union at the Payra Thermal Power Plant area in Bottala Bazar, Kalapara, Patuakhali. The clash resulted in at least twelve workers being injured, while no fatalities or affected infrastructure were recorded. The perpetrator side is identified as the BNP, and the victim side is the Patuakhali Boatmen Union, with specific other actors such as Tapan Mridha and Nazrul Islam also involved. This assessment is supported by exactly one corroborating source reporting the event on August 25, 2026." } ]

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
25/08/26•Bottala Bazar, Kalapara

Killed

0

Injured

12

Summary

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Patuakhali Boatmen Union

Other actors

Tapan MridhaNazrul Islam

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 12

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Patuakhali Boatmen Union

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 03/06/26open original ↗

উঠানে জমে থাকা পানি নিষ্কাশনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

উঠানে জমে থাকা পানি নিষ্কাশনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিহতের স্ত্রী-স্বজনদের আহাজারি বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৪:১৫ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৪:৩৪ পটুয়াখালীর বাউফলে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রবিন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহত রবিনের স্ত্রী ঠাকুর রানী হাওলাদার (৪৫), ছেলে রনি হাওলাদার (২২) ও হৃদয় হাওলাদার (২৪)। তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য একই বাড়ির সাতটি পরিবারের সদস্যরা আলোচনা করে একটি প্লাস্টিকের পাইপ বসানোর সিদ্ধান্ত নেন। পাইপ কেনা ও বসানোর ব্যয় সাতটি পরিবার যৌথভাবে বহন করার কথা থাকলেও এ বিষয়ে আপত্তি জানায় একই বাড়ির আনন্দ বেপারির পরিবার। এ নিয়ে বুধবার সকালে রবিন হাওলাদার ও আনন্দ বেপারির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রতন বেপারির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় রবিনকে রক্ষা করতে এলে ঠাকুররানী, রনি এবং হৃদয়কেও পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এবং আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হচ্ছে- রতন বেপাড়ি (৩২), প্রদীপ বেপাড়ি (২৭), আনন্দ বেপাড়ি (৬০) ও সুশীলা বেপাড়ি (৫০)। বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। - বিষয় : - পটুয়াখালী - পিটিয়ে হত্যা - গ্রেপ্তার

Source 2: Dhaka Post · 26/08/26open original ↗

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাসের কাজে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) হামলার ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, দাবিতে আন্দোলন করার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। হামলার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) গুরুতর আহত হওয়ায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকরা জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘ সময় ধরে তারা সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন। পরে বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন কর্মসূচি স্থগিত করেন। তবে আন্দোলনরত কয়েকজন শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিকেল ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের এলোপাতাড়ি মারধর করা হলে অন্তত ১২ জন আহত হন। হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। আহত শ্রমিকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি স্থগিত করার পরও কেন তাদের ওপর হামলা করা হলো, তা তারা বুঝতে পারছেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অভিযোগের বিষয়ে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা বলেন, ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে আমি মারধরের সঙ্গে জড়িত ছিলাম, তাহলে আমি অপরাধী। মারধরের পর ঘটনা শুনে আমি সেখানে গিয়েছি। কারা কারা মারামারি করেছে, তা আমি জানি না। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএম আলমাস/আরকে

Source 3: Jugantor · 16/05/26open original ↗

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলা

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলা কৃষকদল নেতা গ্রেফতার Advertisement দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় কৃষকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়টির সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন। ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে।