লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় কাঠমিস্ত্রি নিহত
Why this classification
This incident was classified as criminal violence in Lakshmipur. Parties reported: Victim Party, Attacker Party. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ২০২৬ সালের ২৩ মার্চ দুপুরে ভোলাকোট ইউনিয়নে এই ঘটনা ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় কাঠমিস্ত্রি নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তাজুল ইসলাম উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান তাজুল। এ সময় তাজুল ইসলামের ভায়রা নুর ইসলাম এবং তাঁর দুই ছেলে মাহফুজ, শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এতে তাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে। জমি নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে বিরোধ ও ঝগড়া হতো। উভয় পক্ষই নিকটাত্মীয়। আজ দুপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুর ইসলাম ও তাঁর দুই ছেলে তাজুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি নিহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
সারাদেশ লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর ২৩ মার্চ ২০২৬, ১৮:০৯ অ+ অ- লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই বাড়ির মাহফুজ ও লেদা মিয়াসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। বিজ্ঞাপন নিহত তাজুল উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের সাজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্র জানা যায়, জমি নিয়ে তাজুল ও মাহফুজদের সঙ্গে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধীয় জমিতে ঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুলদের ওপর মাহফুজরা হামলা চালায়। এতে তাজুল আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. মামুন বলেন, আমাদের সঙ্গে মাহফুজদের জমির বিরোধ চলে আসছে। এনিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলাও রয়েছে। কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করে বাড়িতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। বাবাসহ আমি বাধা দিতে গেলে মাহফুজসহ লোকজন হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ ঘটনায় আমার বাবা মারা গেছেন। বিজ্ঞাপন এ ঘটনায় চেষ্টা করেও অভিযুক্ত মাহফুজ, সানু ও লেদা মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছে। রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হাসান মাহমুদ শাকিল/এসএইচএ
